news 1727433684545 বিনোদন

প্রেম করে কাজ পাওয়া থামাব না:শ্রীলেখা মিত্র

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  সোজাসাপ্টা কথা বলায় বরাবরই পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ ব্যাপারে কম যান না আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। বর্তমানে তাদের দুজনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। শ্রীলেখা বরাবরই অভিযোগ করেন, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রেম থাকায় তিনি ছবি পেতেন না। অর্থাৎ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কারণে ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হয়েছেন তিনি। আর […]

10 66f5c20b052be বাংলাদেশ চট্টগ্রাম

শিবিরের হামলায় আহত ছাত্রদলের ১০ নেতাকর্মী

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ও বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে দুই দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহতও হয়েছেন। কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মঞ্জুরুল আলম চমেক হাসপাতাল থেকে মুঠোফোনে যুগান্তরকে বলেন, কলেজ ক্যাম্পাসে কিছুদিন আগে খোরশেদ আলম নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে […]

Untitled 1 66f63df7e95aa বাংলাদেশ ঢাকা

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে। যার জন্য ‘সারডা সোসাইটি’ নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত ১৯ আগস্ট একটি রিট করেছিলেন। কিন্তু আদালত তা বাতিল করে দেন।আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী […]

6b493e89d9ace6d24f45c456e8cd8558 66f6c9de8ae96 বাংলাদেশ ঢাকা

সাইবার মামলায় গ্রেপ্তার না করতে বলা হয়েছে: নাহিদ ইসলাম

ডয়চে ভেলে: সাইবার নিরাপত্তা আইনে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোয় কোনো পদক্ষেপ না নিতে এবং কাউকে গ্রেপ্তার না করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম । অন্তর্বর্তী সরকারের দেড় মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল […]

What is the International Criminal Court ICC 3f5f041ab9 সংবাদ আন্তর্জাতিক

ড. ইউনূসকে আইসিসির প্রধান প্রসিকিউটর: গণহত্যার অভিযোগ জানাতে পারবে বাংলাদেশ

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করতে পারে বলে জানিয়েছেন আদালতটির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান। গত বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বৈঠকে করিম খানকে জানান, জুলাই-আগস্ট বিপ্লবে কমপক্ষে ৭০০ জন শহীদ […]

news 1727435167740 বাংলাদেশ ঢাকা

নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত

ইত্তেহাদ নিউজ,ঢাকা : জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।  শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি নতুন পোস্ট করেন তিনি। ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শুক্র-শনি দুই দিন নারীদের ওপর হামলাকারীদের সন্ধান দিন।’ পোস্টটির […]

Rashed news pic 66f6f4e7e715d বাংলাদেশ ঢাকা

আওয়ামী প্রেতাত্মাদের নানাবিধ ষড়যন্ত্র চলছে: রাশেদ প্রধান

ইত্তেহাদ নিউজ,ঢাকা : জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় এবং আওয়ামী প্রেতাত্মাদের নানাবিধ ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারো বিপন্ন না হয়। আমি জাগপার পক্ষ থেকে বিএনপি এবং জামায়াতসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। আসুন আমরা ফ্যাসিস্ট […]

Untitled বাংলাদেশ বরিশাল

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় জামায়াত নেতা আহত

ইত্তেহাদ নিউজ,পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মীর হামলায় গুরুতর আহত জামায়াত নেতা ও তার স্ত্রী। বৃহস্পতিবার উপজেলার কালাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত হচ্ছেন রমিজ সিকদার (৫৫) ও তার স্ত্রী মালেকা বেগম। জানা যায়, রমিজ সিকদার কালাইয়া গ্রামের জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাইয়া ওয়ার্ড সভাপতি। স্বজনরা জানায়, আওয়ামী লীগের সরকারের আমলে রমিজ সিকদারের জমি […]

news 1727433758712 বাংলাদেশ ঢাকা

গাজীপুরে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে ইসরাফিল (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা মো. নাছির বাদী হয়ে এ মামলা করেন। শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী […]

Untitled 11 66f6dfbb0c99e বাংলাদেশ ঢাকা

বৈষম্য দূর হয়নি স্বাস্থ্য খাত থেকে:ডা. এজেডএম জাহিদ হোসেন

ইত্তেহাদ নিউজ,ঢাকা : স্বাস্থ্য খাত থেকে এখনো বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) মিলনায়তনে আয়োজিত এক ফার্মাসিস্ট সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী সাধারণ জনগণের আন্দোলনের ফসল। এজন্য সরকারের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে […]