image 205220 1752635770 বাংলাদেশ বরিশাল

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী :  পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার আসামির নাম-পরিচয় এখনও জানায়নি […]

image 205213 1752633363 ইত্তেহাদ স্পেশাল

জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক আবু সাঈদ

অনলাইন ডেস্ক : যে ছাত্র দুই হাত প্রসারিত করে বুক পেতে গুলি নিয়েছিলেন, যিনি বৈষম্যের বিরুদ্ধে ছিলেন নির্ভীক কণ্ঠস্বর—তাকে স্মরণে প্রস্তুত হচ্ছে এক গৌরবময় আয়োজন। শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠছে শ্রদ্ধা, প্রতিবাদ আর প্রতিজ্ঞার এক অনন্য মঞ্চ। এ দিনটিকে ঘিরে আবু সাঈদের স্মৃতিকে শুধু ‘স্মরণ’ […]

afgan ইত্তেহাদ এক্সক্লুসিভ

নজিরবিহীন তথ্য ফাঁসে জীবনের ঝুঁকিতে ৩৩ হাজার আফগান,ব্রিটিশ সরকারের দীর্ঘস্থায়ী সুপার ইনজাংশন

অনলাইন ডেস্ক :এক নজিরবিহীন তথ্য ফাঁসের ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনী হাজার হাজার আফগান নাগরিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। এই তথ্য ফাঁসের পর বিষয়টি আড়াল করতে যুক্তরাজ্য সরকার একটি কঠোর ও দীর্ঘস্থায়ী সুপার ইনজাংশনও ব্যবহার করে। এর মাধ্যমে আদালতের অনুমতি ছাড়া এমনকি এই আদেশের অস্তিত্ব নিয়েও কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক […]

barisal gov madel বাংলাদেশ বরিশাল

বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে অভিযোগ

বরিশাল অফিস :   বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি,অনিয়ম ও অর্থ আত্মসাত এর অভিযোগের ব্যাপারে তদন্ত পুর্বক বিভাগীয় মামলা দায়েরের জন্য শিক্ষা সচিবের নিকট লিখিত আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এম.মাসুদ হাওলাদার। শিক্ষা সচিব বরাবরে লিখিত আবেদনে উল্লেখ করা হয়,৭ জুলাই ইত্তেহাদ নিউজসহ বরিশালের স্থানীয় ও জাতীয় […]

NBR Bhaban বাংলাদেশ ঢাকা

এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ- কর কমিশনার সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর […]

1752569050 বাংলাদেশ সিলেট

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে প্রত্যাহার

ইত্তেহাদ নিউজ,ব্রাহ্মণবাড়িয়া : ‘ঘুষ’ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি জানাজানি হয়।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী […]

JSRswapan bhattachariya Pic 68753769b43eb বাংলাদেশ খুলনা

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন যশোরের একটি আদালত। একইসঙ্গে তার স্থাবর সম্পদ অবরুদ্ধ, অস্থাবর সম্পদ ক্রোক এবং আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দের আদেশও দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বিষয়টি […]

imamur 687486f88ebfb রাজনীতি

ক্ষুদ্র উদ্যোক্তা থেকে সাত লাখ টাকা নিয়েছে এনসিপি নেতা

অনলাইন ডেস্ক : ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. ইমামুর রশিদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ‘ডোনেশন’ বাবদ ওই টাকা দিয়েছেন। পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ‘ব্যক্তিগত অনৈতিক সুবিধা’ […]

রুহুল কবির রিজভী রাজনীতি

মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে:রিজভী

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘‘সোহরাওয়ার্দী উদ্যানে কুপিয়ে, লাঠির আঘাতে ছাত্রদল নেতা সৌম্যকে হত্যা করা হয়েছে। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ফজলুল হক হলে মোবাইল […]

image 215664 1752508132 বাংলাদেশ ঢাকা

জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বর্তমান সরকারের আমলেই : আইন উপদেষ্টা

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২১ জন শহীদ হয়েছেন, এছাড়াও সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন। আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচারের কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে। কোনো রকম গাফিলতি থাকবে না। আমরা বিশ্বাস করি […]