image 216052 1752646590 সংবাদ আন্তর্জাতিক

ব্রাজিলের বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শুল্ক আরোপের আইনি ভিত্তি তৈরি করতে ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্য পদ্ধতির’ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র এ কথা জানিয়েছে বলে ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানায়। ব্রাজিলের বিরুদ্ধে এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাজিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ […]

image 216127 1752660722 সংবাদ এশিয়া

জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

অনলাইন ডেস্ক : জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে।বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার […]

image 216281 1752678277 সংবাদ মধ্যপ্রাচ্য

সিরিয়ার সামরিক বাহিনীর সদরদপ্তরে ইসরাইলের হামলা

অনলাইন ডেস্ক : সিরিয়ার সুইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর সহিংসতা বন্ধে আগাম হুঁশিয়ারি দেওয়ার পর রাজধানী দামেস্কে সিরীয় সেনাবাহিনীর সদরদপ্তরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সুইদা অঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। সিরিয়ার সুইদা থেকে এএফপি জানায়, মঙ্গলবার সিরীয় সরকারদলীয় বাহিনী শান্তিচুক্তি পর্যবেক্ষণের কথা বলে সুইদা […]

b6c9648746043203488ee04be3bc8cf4 6877dd4b24caf রাজনীতি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে

ইত্তেহাদ নিউজ, খুলনা :  জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত সাড়ে ৯ টায় খুলনা প্রেসক্লাবে […]

9470ece0 625b 11f0 83d2 4f671b8c1523.jpg ইত্তেহাদ এক্সক্লুসিভ

গোপালগঞ্জ রণক্ষেত্র,কারফিউ জারি: নিহত-৪,এনসিপি’র শীর্ষ নেতারা অবরুদ্ধ

বিবিসি বাংলা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘিরে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা […]

image 216318 1752681455 বাংলাদেশ ঢাকা

জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  গোপালগঞ্জবাসীর উদ্দেশে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। ‘জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন তিনি। তিনি বলেন, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম […]

গোপালগঞ্জ বাংলাদেশ ঢাকা

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে চারজন নিহত

ইত্তেহাদ নিউজ, গোপালগঞ্জ :  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, […]

fakhrul 68616472d6d0b 6871472433397 রাজনীতি

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলার ঘটনা ন্যক্কারজনক:মির্জা ফখরুল

ইত্তেহাদ নিউজ,ঢাকা : গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন তিনি। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বুধবার গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় […]

image 205810 1749060500 বাংলাদেশ ঢাকা

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : এনসিপি’র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বিকালে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয় এই হামলা নিন্দনীয় ও অমার্জনীয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে, তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে এক বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে […]

Gopalgonj111 68775aad9e8af বাংলাদেশ ঢাকা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, ভাঙচুর

ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ  :  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এ হামলা চালানো হয়। এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।গোপালগঞ্জ […]