বাংলাদেশ ঢাকা

মাদারীপুরে দিনদুপুরে মসজিদ ঈমামের বাইসাইকেল চুরি

fail photo
১৪৪
print news

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কালকিনিতে দিনদুপুরে নদীর ঘাটে গোসল করতে গিয়ে হাফেজ মোঃ শাহিন হোসেন নামে এক মসজিদ ঈমামের নিজের ব্যবহারকৃত একটি বাইসাইকেল চুরি হয়েছে। ভুক্তভোগী হাফেজ মোঃ শাহিন পৌর এলাকার পুর্ব কাস্টগর জামে মসজিদের ঈমাম হিসেবে কর্মরত আছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।এলাকা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদ ঈমাম হাফেজ মোঃ শাহিন পার্শ্ববর্তী পালরদ্দী নদীতে বাই সাইকেল চালিয়ে ওযু ও গোসল করতে যান। এসময় তিনি সাইকেলটি নদীর পাড়ে রেখে গোসলে নামেন। এ সুযোগে পেছন থেকে ঈমামের চোখ ফাকি দিয়ে মুহুর্তের মধ্যে চোরেরা সাইকেলটি নিয়ে যায়। তিনি গোসল সেরে নদীর পাড় উঠে দেখতে পান সাইকেলটি আর নেই। এর আগে সম্প্রতি ঈমামের ওই মসজিদ থেকে একটি ভ্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা।পুর্ব কাষ্টগর জামে মসজিদ কমিটি সদস্য সাবেক কাউন্সিলর আজিজুল হক ভুয়া জানান, আমাদের এলাকায় পুনরায় চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা আমাদের ঈমাম সাহেবের সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দেব।এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *