বাংলাদেশ ঢাকা

ভারতের ঢাকাস্থ হাইকমিশনে জামায়াত নেতারা

ঢাকাস্থ হাইকমিশনে জামায়াত নেতারা
১৭২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভারতের ৭৭-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার মান্যবর মি. প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’ ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন অংশগ্রহণ করেন।

এ সময় হাইকমিশনার মি. প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.