বাংলাদেশ বরিশাল

পিরোজপুরে আবু আকন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুর জেলা জজ আদালত
১৩৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পিরোজপুরে আবু আকন হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।আসামিরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। অন্য আসামি রোজিনাকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এ ঘটনায় আ. জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.