বাংলাদেশ বরিশাল

দশমিনায় লোহার সেতু ভেঙ্গে ট্রলিসহ খালে নিমজ্জিত

Dashmina pht 2.0 123627 scaled
১৩৮
print news

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী-জমির মৃধা গ্রামীন সড়কে খালের উপর নির্মিত পুরাতন লোহার সেতুটি একটি পন্য বোঝাই ট্রলিসহ ভেঙ্গে খালে পড়ে যায়। এই দূর্ঘটনায় ট্রলির চালক আহত হয়। স্থানীয়রা জানায়,পন্য বোঝাইসহ সাড়ে চার টন ওজন নিয়ে একটি পন্যবাহী ট্রলি সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এই সময় অতিরিক্ত ওজন সামলাতে না পেলে বিকট শব্দে পন্যসহ ট্রলিটি নিয়ে সেতুটি খালের মধ্যে ভেঙ্গে পড়ে। দূর্ঘটনার পর থেকে ঐ সড়কে হালকা যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী-জাফরাবাদ- জমির মৃধা গ্রামীন সড়কের এই সেতুটি দিয়ে রিক্সা,ভ্যান,অটো রিক্সা, মটরসাইকেল ও ইজিবাইক চলাচলের জন্য উপযোগী ছিল। তবে প্রতিদিন এই সেতুটির উপর দিয়ে ১০-১৫টি ট্রলি নির্মান সামগ্রী বোঝাই করে সেতুর উপর দিয়ে চলাচল করতো। প্রায় দুই যুগ আগে নির্মিত এই সেতুটি ঝুঁকিপূর্ন হলেও কোন
সতর্কতামূলক সাইনবোর্ড খালের দুই পাশে ছিল না। গ্রামীন জনপদের এই সেতুটি মেরামত করা না হলে দুই গ্রামের প্রায় ৭ হাজার মানুষের চরম ভোগান্তিতে পড়তে হবে। এছাড়া উপজেলা সদরে আসতে হলে ভিন্ন সড়ক দিয়ে চলাচল করতে হবে। নতুন বছরের শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যেতে দেখা দিবে অনিশ্চয়তা। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন,সেতুটিতে হালকা যানবাহন চলাচল করার কথা থাকলেও ভারী ট্রলি চলার কথা নয়। তবে দূর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *