বাংলাদেশ সিলেট

কিশোরগঞ্জে মসজিদের ওজুখানায় ফুটফুটে নবজাতক

1712238304.new born
১২৬
print news

কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মসজিদের ওজুখানা থেকে একটি নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের ওজুখানা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে মসজিদের ওজুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়। কান্নার আওয়াজ শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি নবজাতক পুত্রশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতক শিশুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *