জাপায় বিভেদ – দ্বন্দ্ব আরও প্রকট হওয়ার শঙ্কা
ঢাকা প্রতিনিধি : নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও জাতীয় পার্টিতে (জাপা) বিভেদ মেটেনি। বৃহস্পতিবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম নেননি জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার অনুসারীরা। শুক্রবার বর্ধিত সময়ে ফরম নেবেন, এমন ইঙ্গিতও নেই। এতে নির্বাচনের আগে জাপায় দ্বন্দ্ব আরও প্রকট হওয়ার শঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। […]










