rahul sonia india PTI সংবাদ এশিয়া

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী?

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের লোকসভায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই এ নিয়েও বেশ শোরগোল উঠেছে ভারতের রাজনীতিতে। শনিবার (৮ জুন) রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের […]

Momota 1717526491 সংবাদ এশিয়া

শেষ হাসি তৃণমূলের

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এই দলটি ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, বিজেপি ১২টি ও কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে। এই নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (৪ জুন) […]

entertainment 665d4c14660f5 বিনোদন

৪০ লাখ ডলারের বিনিময়ে পারফরম্যান্স

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের শীর্ষ দুই ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। এই বিয়ে এরই মধ্যে আলোচনার তুঙ্গে রয়েছে। কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে বিয়েতে। বিশ্বের সব বড় তারকারা অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানগুলোতে। ইউরোপের বিলাসবহুল ক্রুজে হচ্ছে দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেছেন […]

benjir 1 সংবাদ এশিয়া মিডিয়া

হিন্দুস্তান টাইমসে বেনজীরের দুর্নীতির ফিরিস্তি

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় সংখ্যালঘুদের ৬০০ বিঘা জমি দখল করেছেন বেনজীর। সেই জমির একাংশে তৈরি করেছেন ইকো পার্ক। খবরে বলা হয়েছে, পদে থাকাকালীন ভয় দেখিয়ে হিন্দুদের এসব জমি দখল করেছেন বেনজীর। তার […]

image 93224 1717328270 সংবাদ এশিয়া

ভারতে ফিরছে টনকে টন সোনা!

ইত্তেহাদ নিউজ ডেস্ক : গোটা ভারতে এখন আলোচনার বড় বিষয় টনকে টন সোনা। ইংল্যান্ড থেকে ১০০ টনের বেশি সোনা আসছে ভারতে! ভারত শাসনকালে এদেশ থেকে রাশি রাশি সোনা নিয়ে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন ইংরেজরা। ১৯০ বছরের পরাধীনতায় ভারত ঠিক কত পরিমাণ সোনা হারিয়েছে, খাতায়-কলমে তার হিসাব নেই। সেই ইংরেজদের দেশ থেকে সোনা ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষের […]

mamota সংবাদ এশিয়া

ভরাডুবি হতে পারে মমতার তৃণমূলের

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করা শুরু হয়েছে। নির্বাচন বিষয়ক বিভিন্ন সংস্থার চালানো এসব জরিপের ফল দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ ও প্রচার করা হচ্ছে। এসব জরিপে বলা হয়েছে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসন জিততে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গে লোকসভার মোট […]

modi 20240531225057 সংবাদ এশিয়া

শেষ প্রান্তে ভারতের লোকসভা নির্বাচন

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ভারতের লোকসভা নির্বাচন শেষ প্রান্তে চলে এসেছে।  শনিবার (১ জুন) হবে সপ্তম ও শেষ দফার নির্বাচন। এরপর ৪ জুন ভোট গণনা শুরু হবে। দেশটির লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন।নির্বাচন যেহেতু শেষ এখন আলোচনা চলছে ভোটের ফলাফল নিয়ে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালাবদল হবে এ নিয়ে আলোচনা সব […]

mp anar 20240523200356 ইত্তেহাদ এক্সক্লুসিভ

ভারতে কীভাবে হানি ট্র্যাপে শিকার হয়ে খুন হন এমপি আনার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পশ্চিমবঙ্গের নিউ টাউনে হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ার আজীম আনারকে কীভাবে ভারতে খুন করা হয়েছে সে বিষয়টি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। কোন কৌশলে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, খুন করা হয়েছে এবং কীভাবে মরদেহ গুম করা হয়েছে এখন সেসব তথ্য বের করার চেষ্টা চালানো হচ্ছে। এরমধ্যে […]

anar সংবাদ এশিয়া

বাংলাদেশে বসেই এমপি আনারকে খুনের পরিকল্পনা

বিবিসি বাংলা : বাংলাদেশের পুলিশ বলছে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড সংঘটিত করতে দুই-তিন মাস আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অপরাধীরা। রাজধানী ঢাকার গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বাসায় একাধিক বৈঠকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে বলেও তারা জানান। এদিকে এই হত্যার তদন্তে নেমে কলকাতায় একজন দুষ্কৃতীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে […]

varot সংবাদ এশিয়া

নেপালে নিষিদ্ধ হলো ভারতীয় দুই মসলার ব্র্যান্ড

ইত্তেহাদ নিউজ ডেস্ক : হংকং ও সিঙ্গাপুরের পর এবার নেপাল ভারতীয় দুই মসলা প্রস্তুতকারী কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতীয় কম্পানি এমডিএইচ ও এভারেস্ট মসলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতির কারণে আমদানি ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।নেপালের […]