পটুয়াখালীর বাউফলে দূর্যোগ থেকে বাঁচতে টেকসই বাঁধ চান বাসিন্দারা
ইত্তেহাদ নিউজ,ঢাকা : পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর বুকে ১১টি চর নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন। দূর্যোগ থেকে বাঁচতে টেকসই বাঁধ চান এখানকার বাসিন্দারা। উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল উপজেলায় চরাঞ্চলে ও নদী পাড়ের গ্রামগুলোতে লক্ষাধিক মানুষ বসবাস করেন। প্রতিনিয়ত বন্যা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তারা। এক দুর্যোগের ক্ষত শুকাতে না শুকাতেই আরেকটা এসে আঘাত হানে। […]













