সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর বাড়তে থাকা হামলা ও নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। […]













