হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মদিনাতুল কুবরা জেরিন হত্যা মামলার আসামি তিনি। পরিচয় লুকিয়ে আশ্রয় নেন সুনামগঞ্জের দিরাই উপজেলার শান্তিপুর গ্রামে। সেখানে নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। নতুন নাম মাসুদ রানা। এই নাম-পরিচয় ব্যবহার করে সেখানকার এক তরুণীকে বিয়ের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার ছিল বর-কনের গায়েহলুদ। মেহেদি অনুষ্ঠান থেকে আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। রুবেল সদর ইউনিয়নের ধল গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রুবেলকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের আদালত পরিদর্শক কামরুল ইসলাম।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।