বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেবে। ন্যূনতম ২২ বছরের বয়সের প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ইউনিট প্রধান (আরএম, সুরক্ষিত ঋণ, এসএমই ব্যবসা)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

 

যে ধরনের কাজ করতে হবে: এসএমই অ্যাকাউন্টে বিনিয়োগ সুবিধা পর্যবেক্ষণ করা। ঝুঁকিপূর্ণ সম্পদের গুণমান বজায় রাখা। এসএমইর সুবিধাগুলোর পর্যায়ক্রমিকভাবে পর্যালোচনা নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল প্রকার নীতির সম্মতি অনুসরণ ও বজায় রাখা।
 
চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। বয়সসীমা: ২২ বছর।
 
 
বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেয়া হবে।
 
বেতন: নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চমৎকার প্যাকেজ অফার।
 
আবেদন যেভাবে করতে হবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন।
 
আবেদনের শেষ সময় ১২ সেপ্টেম্বর, ২০২৩।