বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুড়া গ্রামের আওয়ামী লীগ নেতার এক মেয়ের আত্মহত্যার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জানা গেছে  ৭ জুন সোনিয়া নামের এক তরুণী প্রেমজনিত কারণে বিষ পান করে।  স্থানীয় আওয়ামী লীগ নেতা ঈমান বেপারীর ছোট মেয়ে সোনিয়া দীর্ঘদিন গ্রামের বাড়িতে বসবাস করে আসছিল। বিষ পানের পর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়।  বিভিন্ন মহলে এ নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। আত্মহত্যাকারী ওই তরুণীর ব্যবহৃত মোবাইল ফোনে পাওয়া গেছে চাঞ্চল্যকর কিছু ভিডিও। যার সূত্র ধরে ফেঁসে যাচ্ছে স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজন। ওই কিশোর গ্যাংয়ের নাম এখন সবার মুখে মুখে। তবে এনিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। চন্দ্রহার গ্রামের হানিফ এর বড ছেলে সম্রাট, যুবলীগ এর স্থানীয় নেতা শেখ ডায়মন্ড, মারুফ, রাব্বি, শুভ এদের নাম শোনা যাচ্ছে। প্রেমের ছলে  বিয়ের প্রলোভন দিয়ে ওই মেয়েকে ধর্ষণ করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে এলাকাবাসীর আশংকা বড় ধরনের লেনদেনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের মুখ বন্ধ করা হবে। এর পূর্বেও বংকুড়া গ্রামের এক বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে প্রচুর টাকার মাধ্যমে অভিযোগ থেকে নিজেদের নাম বাদ দিতে চেষ্টা করে। কয়েকজনের নাম বাদ দিলেও এখনো কয়েকজন ওই খুনের আসামী হিসেবে আদালতে হাজিরা দিচ্ছে। এ ব্যাপারে কিশোর গ্যাংয়ের কারো বক্তব্য পাওয়া যায়নি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়