বরিশাল অফিস : কোটা পদ্ধতি বাতিল ও চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্রজমোহন কলেজ শিক্ষার্থীরা।

রোববার (০৯ জুন) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার যে পদ্ধতি বাতিল করেছিলে সেটা পুনরায় চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন। ২০১৮ সালের কোটা প্রথা বাতিল করে যে রায় দিয়েছে, সেটি বহাল চান শিক্ষার্থীরা।

বক্তারা আরও বলেন, আমরা চাচ্ছি যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কোটা পদ্ধতি বাতিল না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম বৈষম্যের স্বীকার হবে। এই বৈষম্য বহাল থাকলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এর বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে সামনের সড়ক প্রদক্ষিণ করে কলেজের জিরো পয়েন্ট এসে শেষ হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়