কান চলচ্চিত্র উৎসব নিয়ে প্রতি বছরই দেশের শোবিজে বাড়তি আগ্রহের আমেজ দেখা যায়। সম্প্রতি শেষ হয়েছে কানের ৭৭তম আসর। আর এই শেষ হওয়া আসরের সূত্র ধরেই ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমান বললেন, আন্তর্জাতিক আয়োজনে গিয়ে নিজ দেশ-জাতির সংস্কৃতিকে অবজ্ঞা করা উচিত নয়।

1

মূলত কান উৎসবে খোলামেলা পোশাক পরে হাজির হওয়া প্রসঙ্গেই অঞ্জনার মন্তব্য।

vabona 3

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন, যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী করেন না।

আশনা হাবিব ভাবনা

কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন অঞ্জনা, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি। তবে এবারের কান উৎসবে বাংলাদেশ থেকে অভিনেত্রী হিসেবে নিজ উদ্যোগে গিয়েছিলেন আশনা হাবিব ভাবনা। বিভিন্ন পোশাকে নিজেকে মেলে ধরেছেন ফ্রান্সের সমুদ্র তীরের নগরে। শুভাকাঙ্ক্ষীরা তাকে বাহবা দিয়েছে বটে। তবে নেটিজেনদের অনেকে তার সমালোচনাও করেছিল। অঞ্জনার মন্তব্যটিও যে তাকেই নিশানা করে, তা সহজেই বুঝতে পারছে নেটিজেনরা।

আশনা হাবিব ভাবনা 1

তিনি আরও লিখেছেন, ‘খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে সে আবার কিসের শিল্পী?

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়