ইত্তেহাদ নিউজ ডেস্কস্বামীর আইনি জটিলতার মাঝেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। এবার পশু নিগ্রহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মা সুনন্দা শেঠি ও বোন মিতা শেট্টিকে নিয়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীতে পুজো দিতে গিয়েছিলেন তিনি।এ সময় ঘোড়ায় চড়ে ১২ কি.মি. দূরের মন্দিরে যাবার একটি ভিডিও সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি শেয়ারের পরেই ভক্তদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।অনেকে প্রশ্ন করেছেন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ কটূক্তি করে কেউ কেউ লিখেছেন, নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?’সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়