বিনোদন ডেস্ক: বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনি আনুষ্ঠানিকভাবে টালিউড সিনেমায় যাত্রা শুরু করেছেন। এর মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন পরী। এদিকে পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মনে মেঘ জমলে বাজ পড়ে সামাজিক মাধ্যমে। মনের বেদনা-ক্ষোভ নির্দ্বিধায় তিনি উগরে দেন নেট দুনিয়ায়। এ কারণে একাধিকবার শিরোনামেও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এবারো ব্যতিক্রম করলেন এই নায়িকা।

মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যে বা যারা আমার শক্রর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।তবে তিনি কাদের নিয়ে এ মন্তব্য করলেন সেটি জানাননি। কারণ, পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু মন্তব্যের ঘরে নেটিজেনরা তার এমন সিদ্ধান্তের জন্য শুভ কামনা জানিয়েছেন।দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো কাজে নিয়মিত হয়েছেন পরীমনি। ‘ডোডোর গল্প’র কাজ শেষ হয়েছে। এতে সাইমন সাদিকের সঙ্গে কাজ করেছেন। আর এখন কাজ করছেন কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে। ‘ফেলুবকশি’ নামে একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়