মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন। জগ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৯৯৪টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬১০ ভোট।শনিবার (৯ মার্চ) বিকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মুন্সীগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এ কারণে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়