চাকরি ডেস্ক :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

                                                                      এক নজরে পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Screenshot 2024 02 01 at 23 39 33 পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ নেবে ১৫৪ জন

পদের নাম: ঊধ্বর্তন হিসাব সহকারী
পদসংখ্যা: ২৭টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সার্ভেয়ার (প্রকৌশল)
পদসংখ্যা: ৬২ টি
বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সার্ভে ফাইনাল পাস।

পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৬৫টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

শর্ত: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠী, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং বরিশাল জেলার প্রাপ্যতা না থাকায় উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার যোগ্য নন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ০৩ মার্চ ২০২৪

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়