জুয়েল শেখ ,জয়পুরহাট : বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অসহায় পরিবারদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে পাঁচবিবি পৌর সভা ও ৮টি ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন।পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু পৌর প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়