ঢাকা অফিস : বিএনপির মহাসমাবেশ ঘিরে দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হককে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। এদিন আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তার উপস্থিতিতে ২৮ অক্টোবরের ঘটনায় পল্টন থানায় করা পৃথক পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. তরীকুল ইসলাম। দুপুরে তাকে এ মামলায় আদালতে তোলা হয়।

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় নিহত হন দায়িত্বরত পুলিশ সদস্য আমিরুল।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়