ঢাকা প্রতিনিধি :  মিরাজের বিরুদ্ধে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসারকে বাদী হয়ে মামলার নির্দেশনা দিয়েছেন ইসি ।

পিরোজপুর-২ আসনের আওতাধীন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করতে বলেছে ইসি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ সালাম মিরাজের বিরুদ্ধে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসারকে বাদী হয়ে মামলার নির্দেশনা দিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, পিরোজপুর-২ নির্বাচনি এলাকার মিরাজুল ইসলাম মিরাজ গত ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের উপস্থিতিতে নির্বাচনি এলাকায় অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। ফলে ওই ব্যক্তি আরপিও ও আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ইসি আরও জানায়, এই বিষয়টি অনতিবিলম্বে অভিযোগকারী হিসেবে আপনাকে (উপজেলা নির্বাচন অফিসার) সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়