অনলাইন ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে ৯৭৪ জন সিনিয়র অফিসার নেয়া হবে। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

৯৭৪টি পদের মধ্যে সোনালী ব্যাংকে ৪১৪ জন, জনতা ব্যাংকে ১০০, অগ্রণী ব্যাংকে ২৫০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৮, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০, কর্মসংস্থান ব্যাংকে ১২ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৬০ জন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা

নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

 

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়