বিজয় মোদের হৃদয়ে আছে,ফুলে ভরা পথ
বিজয় চিনিয়ে এনেছে যারা,প্রাণ দিয়ে বিসর্জন
বিজয়ী পতাকা এনেছে যারা,লড়ে সমর রণ
তাদের কিছু লক্ষ্য ছিল,দেশ হবে সুশীতল
শান্তি সদা বিরাজ করবে,ছাপ্পান্ন হাজার মাইল
বিজয় এসেছে এদেশে ঠিকি,শান্তি আসে নি আজও
রাজনীতিকদের পিষ্টতলে,মরছে মানুষ লাখো
স্বাধীন হয়েছে,বিজয় এসেছে,লাভ হয়েছে কি?
পাক বাহিনীর চেয়েও আজ,পেয়েছি এক বর্বর জাতি
লুণ্ঠন করে নেয় আজো স্বাধীন দেশের টাকা
অন্য দেশে প্রাসাদ গড়ে,ঘুরিয়ে ক্ষমতার চাকা
বিজয় চেতনা আছে আজো লক্ষ্য-কোটি প্রাণে
স্বাধীনতা থাকুক সমুন্নত বিজয় সম্মানে।

নাজিমুল হক (সিন্দুরপুর)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়