image 725029 1696401619 আন্তর্জাতিক সংবাদ

খালিস্তানপন্থি নেতা হত্যা :ভারত জড়িত থাকার কানাডার তোলা অভিযোগ ‘গুরুতর’ : যুক্তরাষ্ট্র

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার বিষয়ে কানাডা যে অভিযোগ তুলেছে, তাকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি এমন কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার […]

shah 20231004124537 চট্টগ্রাম বাংলাদেশ

চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা (৬৭) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে, পরিবারের অভিযোগ- শহীদুল্লাকে গ্রেফতার করে টেনেহিঁচড়ে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। তিনি অসুস্থ ছিলেন। তাকে ওষুধ […]

cec 20231004122316 ঢাকা বাংলাদেশ

কী করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা

আক্ষেপ প্রকাশ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে আমরা কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না। অনেককে বলতে দেখেছি আমরা নাকি লোক দেখানো কাজ করছি। বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক কর্মশালা শুরু হয় । নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন […]

images 1 ঢাকা বাংলাদেশ

প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: কর্মশালায় কবিতা খানম

সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ভোটের পরিবেশ ঠিক করতে হবে। ভোট অংশগ্রহণমূলক হতে হবে। তবে প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।কবিতা খানম বলেন, আমরা দেখছি বিরোধীদলও ইসিকে সহায়তা করছে না। নির্বাচন কমিশনের […]

image 108753 1696357420 রাজনীতি

প্রবাসী বাংলাদেশীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, “আমি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।” যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা লন্ডনে শেখ হাসিনার অবস্থানকালীন আবাসস্থলে তাঁর সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী এ […]

piroj বরিশাল বাংলাদেশ

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নবজাতককে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২৮ দিনের কন্যাসন্তানকে হত্যার দায়ে বাবা মো. জাকির হোসেন বয়াতীকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ৩৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন। জাকির হোসেন বয়াতী বরগুনা জেলার আমতলী উপজেলার […]

124d5700 61d9 11ee bf62 3360c46602f9.png এশিয়া মিডিয়া সংবাদ

নিউজক্লিক: গ্রেপ্তার সম্পাদক, সন্ত্রাস দমন আইনে মামলা

বিবিসি বাংলা : ভারতের সংবাদ পোর্টাল নিউজক্লিকের সম্পাদক সহ দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই এখবর জানিয়েছে। চীনা অর্থায়নের অভিযোগে সন্ত্রাস দমন আইনে মঙ্গলবার সকাল থেকে ওই পোর্টালের সাংবাদিক ও নিয়মিত লেখকদের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সকাল থেকে ৩০টিরও বেশি জায়গায় ৩৭ জন পুরুষ এবং নয় জন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতীয় সময় […]

mahi 1 20231003115712 বিনোদন

দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে বিগত কয়েক বছর চলচ্চিত্রের চেয়ে রাজনীতিতে বেশি পদচারণা করতে দেখা গেছে। বিভিন্ন সভা-সমাবেশ এবং গণসংযোগ-প্রচারণায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে মাহি কাজের ফাঁকে একটু অবসর পেলেই তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলে যান। জানা গেছে, এখন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ […]

76885 Sr বরিশাল বাংলাদেশ

সামাজিক বনায়নের গাছ কেটে নিলেন ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউপি চেয়ারম্যান

সামাজিক বনায়নের গাছ রোপণ, পরিচর্যা ও কর্তনের জন্য রয়েছে নির্ধারিত কমিটি। এ বনায়নের কোনো কাজ করতে হলে তা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে করতে হয়। তবে এসব কিছুর তোয়াক্কা না করেই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার রাস্তা নির্মাণের অজুহাতে রাস্তার দুই পাশের গাছ কেটে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল […]

23 বাংলাদেশ ময়মনসিংহ

লুটপাটের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন ও রাজস্ব খাতের টাকা লুটপাটের অভিযোগ করেছেন সাত ইউপি সদস্য। মঙ্গলবার (৩ অক্টোবর) চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন, মো.দুলাল মিয়া, মো. আবুল বাশার, আকরাম […]