দীর্ঘ একযুগের বেশি সময় ধরে শিকলে বাঁধা ঝিনাইগাতীর মেহনাজ
এম,শাহজাহান শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘ একযুগের বেশি সময় ধরে শিকলে বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে এতিম মেহনাজ। মেহনাজ ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের (ভূমি অফিস ) সংলগ্ন ব্রীজপাড় এলাকার মৃত মোস্তফার ছোট মেয়ে। মোস্তফা তার, চার ছেলে ও দুই মেয়ে রেখে মারা যায়। মেহনাজ এর বড়ভাই হাছান বলেন, ১৩বছর যাবত মেহনাজকে এভাবেই শিকলে বেধে রাখা হয়েছে। […]













