etihad pic scaled অনুসন্ধানী সংবাদ

বরিশালে সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে জমি দখল ও ঝুকিপূর্ণ ভবন নির্মানের অভিযোগ! 

বরিশাল অফিস : বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় কামাল খানের জমি প্রভাব খাটিয়ে দখল করে এবং সিটি কর্পোরেশন নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা ওয়াশিম কল্লোল নামে এক সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানাযায়, বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ডস্থ পোর্ট রোড ভূমি অফিসের পাশে মো: কামাল খানের পৈতৃকভিটা ভোগদখল করে […]

image 31230 1697353547 মধ্যপ্রাচ্য সংবাদ

আইসক্রিম ভ্যানে লাশ

ইত্তেহাদ  অনলাইন ডেস্ক : টানা আট দিনের বিমান হামলায় অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঘরবাড়ি-শহর ছেড়েও জীবন বাঁচাত পারছেন না ফিলিস্তিনিরা। পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের মর্গেও লাশের জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে অনেকের লাশ আইসক্রিম ভ্যান বা অন্যান্য খাবারের ফ্রিজে রাখছেন ফিলিস্তিনিরা। গতকাল শনিবার (১৪ অক্টোবর) এক ভিডিওবার্তায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে […]

image 110259 1697354589 মধ্যপ্রাচ্য সংবাদ

গাজায় মৃতের সংখ্যা ২,৩২৯ জনে পৌঁছেছে: মন্ত্রণালয়

ইত্তেহাদ অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় কমপক্ষে ২,৩২৯ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, রবিবার সকাল ৭:৪৭ টা (০৪:৪৭ জিএমটি) পর্যন্ত এই হিসাবে হামলায় ৯,০৪২ জন আহত হয়েছে। ইসরায়েল গাজায় চরম প্রতিশোধমূলক বিমান হামলা অব্যাহত রেখেছে।   * দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী […]

image 31231 1697353934 ঢাকা বাংলাদেশ

নওগাঁ ভূমি অফিসের সহকারী জেসমিনের মৃত্যু : তদন্ত প্রতিবেদনে হাইকোর্টের অসন্তুষ্টি

ইত্তেহাদ অনলাইন ডেস্ক : র‍্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, প্রতিবেদনটি অস্পষ্ট। প্রতিবেদনে সুলতানা জেসমিনকে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। তাকে গ্রেপ্তারের পর আত্মীয় স্বজনকে জানানো হয়েছিল কি না— সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। রোববার (১৫ অক্টোবর) […]

image 110244 1697348998 আন্তর্জাতিক সংবাদ

বৈরী পদক্ষেপ ঠেকাতে’ দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে প্রসারিত করার কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে।’প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার একথা বলেন।ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো এক সপ্তাহ আগে ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের চলমান প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই অঞ্চলে মোতায়েন করা অন্য একটি ক্যারিয়ার […]

received 861922701824861 বাংলাদেশ সিলেট

সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জেম পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

দ্বীন ইসলাম ,সুনামগঞ্জ :  ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জেম পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ […]

IMG 20231015 123623 বরিশাল বাংলাদেশ

তজুমদ্দিনে মহিষ পিজির সদস্যদের প্রশিক্ষণ

তজুমদ্দিন প্রতিনিধি  : উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এল,ডি,ডি,পি) আওতায় প্রডিউসার গ্রুপের (পিজি) সদস্যদের নিয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদুল ইসলাম, […]

784269 124 রাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া

ইত্তেহাদ ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাত নয়টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের একজন সদস্য রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানিয়ে বলেন, ম্যাডামকে সিসিইউতে নেয়া হয়েছে। জরুরি চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা […]

image 110232 1697299330 রাজনীতি

আওয়ামী লীগের আগামী নির্বাচনি ইশতেহারের মূল স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’

বাসস : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির বৈঠকে এ কথা জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গ্রাম হবে শহর’ স্লোগান ছিল উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, দ্বাদশ জাতীয় […]

image 110134 1697273225 মধ্যপ্রাচ্য সংবাদ

গাজায় ১৩শ’র ও বেশি ভবন ধ্বংস : জাতিসংঘ

ইত্তেহাদ ডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩শ’র ও বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর জাতিসংঘ শনিবার এ কথা বলেছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবন গুলোর ‘৫,৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ৩,৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো বসবাসের অযোগ্য। অবরুদ্ধ […]