ফরিদপুর কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বন্দি, দুর্ভোগ চরমে
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা কারাগারে বেড়েছে বন্দির সংখ্যা। বর্তমানে এ সংখ্যা ধারণক্ষমতার চেয়ে তিনগুণ। যে কারণে একজন বন্দির জায়গায় থাকতে হচ্ছে তিনজনকে। এতে বেড়েছে দুর্ভোগের মাত্রা। রাতে ঘুমানো, শৌচাগার ব্যবহারসহ নানা ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দিদের।খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর জেলা কারাগারটি ১৮২৫ সালে স্থাপিত। এর অবস্থান শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের দক্ষিণ পাশে। কারাগারটিতে […]













