aa02f89762274fcac2b86e21f5049fdf বাংলাদেশ রংপুর

রংপুর বিভাগে বিজয়ী হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের ফলাফলে  বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দল হিসেবে আসন প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি। তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুরেও অধিকাংশ আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এই বিভাগের বিজয়ী প্রার্থীদের তালিকা দেখে নিন এক নজরে:   আসন প্রার্থী দল/স্বতন্ত্র প্রতীক পঞ্চগড়-১ মোঃ […]

a29707cea095cdf23f813c4f3793ba0894b866b46d1cab8c রাজনীতি

ডা. মুরাদ ঈগল নিয়ে ভরাডুবি

জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোয়ন পাওয়া মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ। রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যনুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। অন্যদিকে ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ […]

image 121267 1704597971 scaled রাজনীতি

চতুর্থ মেয়াদে সরকার গঠনের পথে আওয়ামী লীগ

ঢাকা প্রতিনিধি :  রোববার (৭ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ২৩৫ আসনের ফলাফলে দেখা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ১৭৭ আসন। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ৮টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৫০টি আসনে জয় পেয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ী হলে পঁচাত্তরের পর টানা চতুর্থ ও […]

1704649941.Pirojpur রাজনীতি

পিরোজপুরে তিনটির একটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্রের জয়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে তিনটি সংসদীয় আসনের একটি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অন্য দুইটিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার পরাজয় হয়েছে। জানা গেছে, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) […]

57fb73038e080093ecc00a5d4e7c01a46ca076dcd4f03528 রাজনীতি

মঞ্জুর ৩৮ বছরের সাম্রাজ্যের পতন : শিষ্য মহারাজের জয়

পিরোজপুর  প্রতিনিধি : পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) ৩৮ বছরের সাম্রাজ্যের ইতি ঘটলো বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর। এই আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিন উপজেলা মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ […]

e69a4cd5905ae2828ed779c4d886356ace93a2fb36ee9730 রাজনীতি

জামানত হারালেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে সর্বনিম্ন ভোট পেয়ে পরাজিত হয়েছেন একতারা প্রতীক প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (৭ জানুয়ারি) রাতে পাওয়া বেসরকারি ফল অনুয়ায়ী, তিনি পেয়েছেন দুই হাজার ১৭৫ ভোট। হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস নামে একটি দল থেকে নির্বাচনে অংশ নেন। এর আগের নির্বাচনগুলোতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে […]

3fe402d790f48492cd824f264ed9fd40 659ad1de5f4b6 রাজনীতি

বঙ্গবীর কাদের সিদ্দিকী ধরাশায়ী

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। দুই উপজেলার মোট ১২৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে অনুপম শাহজাহান জয় পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গামছা প্রতীকে বঙ্গবীর কাদের সিদ্দিকী পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। ফলে ২৮ […]

b5f961526af50f55362f48837f055b19 659acd8ca87ec রাজনীতি

২৩ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন ইনু

কুষ্টিয়া প্রতিনিধি  : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।টানা তিনবারের এমপি ইনু এবার ১৪ দলীয় জোটের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। অন্যদিকে এ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট […]

ac7ad544c633d5685f2feff59dcf1311 659ab704ba06e রাজনীতি

নিক্সন চৌধুরীর হ্যাটট্রিক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি। ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির […]

7ade90c1d341ccf80cdb72c4c8a2d67e 658c37be9a2df রাজনীতি

জনগণ প্রত্যাখ্যান করেছে ডামি নির্বাচন : রিজভী

অনলাইন ডেস্ক : নির্বাচন বর্জনের জন্য জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ক্ষমতাসীনদের পাতানো নির্বাচনের বিরুদ্ধে জনগণ অভূতপূর্ব রায় দিয়েছে। দুই শতাংশের বেশি ভোটার কেন্দ্রে আসেনি। আমাদের ভোট বর্জন সার্থক হয়েছে। জনগণ সরকারের এ ডামি নির্বাচন বর্জন করেছে। আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন বলেন, আজ যে […]