08d818ba 5a08 412b aec6 7cac0cd08a84 বাংলাদেশ বরিশাল

প্রতারনা ও অর্থ আত্মসাত মামলায় মেহেন্দিগঞ্জের আব্দুল গফুর কারাগারে

বরিশাল অফিস : মেহেন্দিগঞ্জ উপজেলার মেসার্স মদিনা এন্টারপ্রাইজের মালিক আব্দুল গফুরকে প্রতারনা ও অর্থ আত্মসাত মামলায় কারাগারে প্রেরন করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারা ফারজানা হক ১৫ জানুয়ারী তাকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে,মেহেন্দিগঞ্জ উপজেলার সুমাইয়া আক্তার থেকে আব্দুল গফুর তের লাখ টাকা নেন। প্রতি লাখে এক হাজার টাকা […]

Untitl রাজনীতি

বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশ নেয়নি: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি এবং জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতায় আসার অন্ধকার গলি খুঁজছে। তিনি বলেন, ‘তারা জানে জনগণ তাদের বর্জন করেছে। এ কারণেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তাই, তারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। তারা […]

jewel 6 বাংলাদেশ বরিশাল

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি)হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের বিশিষ্ট আইনজীবী মোঃ মাহাবুবুল ইসলাম জুয়েল। বরিশাল বেতারে নিয়মিত সংগীত শিল্পী(পল্লীগীতি) হিসেবে গত ১৪ জানুয়ারী ২৪ তারিখ তালিকাভূক্ত করেন বেতার কর্তৃপক্ষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’তে অনার্স ও মাস্টার্স পাশ করেন ২০০৬ সালে।২০১০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করে আইন পেশায় নিয়োজিত […]

4bppf49f3fe1c5163an 800C450 সংবাদ মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর মন্ত্রীসভায় বিরোধ ও মতপার্থক্য চরমে!

রেডিও তেহরান :  গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলার ১০০ দিন পেরিয়ে গেলেও তেল আবিব সরকারের দৃশ্যমান কোনো অর্জন না থাকায় অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরুর আগে দখলকৃত অঞ্চলগুলো প্রকাশ্য রাজনৈতিক ও সামাজিক বিভাজনের সাক্ষী ছিল। এই বিভাজন এবং মত বিরোধের ফলশ্রুতিতে আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার […]

bagerhat বাংলাদেশ খুলনা

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল সরদার (২৫)। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকায়। তিনি ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, […]

fc97db0eae5a585ea58545931cb8614a 65a524c1ac020 বাংলাদেশ ঢাকা

ডান্ডাবেড়ির ঘটনা চলতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হব: হাইকোর্ট

ঢাকা অফিস :  ডান্ডাবেড়ি পরে ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, এভাবে চলতে থাকলে আমরা হয়তো অসভ্য জাতিতে পরিণত হতে পারি।সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল গণমাধ্যমে […]

image 763391 1705337491 বিনোদন

আমার কোনো বয়ফ্রেন্ড নেই: ভাবনা

ঢাকা অফিস : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী এবং লেখিকা হিসাবে পরিচিতি রয়েছে তার। সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আরও তিনটি সিনেমা। পাশাপাশি লিখছেন তার নতুন উপন্যাস। লেখালেখি নিয়ে ব্যস্তর বিষয়ে ভাবনা বলেন, এখন ভীষণ ব্যস্ত। পুরো সময়টা লেখালেখিতে দিচ্ছি। এবারের বইমেলায় আমার লেখা একটা উপন্যাস প্রকাশ […]

image 763410 1705339265 বিনোদন

ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে: বুবলী

ঢাকা অফিস :  ২০২৪ সালে টালিউড ইন্ডাস্ট্রিতে ঢাকাই ছবির চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমার যাত্রা শুরু হচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে এটা তার প্রথম ছবি। নতুন বছরের শুরুটা টালিউডের সিনেমা দিয়ে করেছেন বুবলী। কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি ছবিতে যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন তিনি। ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে।এ প্রসঙ্গে বুবলী বলেন, […]

বাংলাদেশ বরিশাল

ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে ৯৫০ গাড়ির নথি উধাও

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে প্রায় ৯৫০টি বিভিন্ন গাড়ির মূল কাগজপত্র উধাও হয়ে গেছে। ২০১২ সাল থেকে এসব গাড়ির কাগজপত্র বিআরটিএ দপ্তরে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। ফলে এসব গাড়ির মালিকেরা ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নবায়ন করতে না পেরে বিপাকে পড়েছেন। ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ের সূত্র জানায়, […]

বাউফল বাংলাদেশ বরিশাল

বাউফলে লঞ্চ থেকে তুলে নিয়ে যুবককে নির্যাতন

পটুয়াখালী প্রতিনিধি :  পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর সন্দেহে লঞ্চ থেকে এক যুবককে উঠিয়ে স্পিডবোটে করে নিয়ে যাওয়া হয়। এরপর নির্জন জায়গায় নিয়ে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য রাতভর চলে নির্যাতন। আহত ওই যুবককে উদ্ধার করে রোববার সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ধূলিয়া লঞ্চঘাট থেকে ওই যুবককে  শনিবার সন্ধ্যায় তুলে […]