সাতক্ষীরা অঞ্চলে হেলিকপ্টার চলে রাস্তায়
সাতক্ষীরা প্রতিনিধি : হেলিকপ্টার শব্দখানা শুনলে আপনার চিন্তায় নিশ্চয় তিনপাখাআলা উড়োযানের ছবি ভেসে উঠবে। কিন্তু দ্বিচক্রযান হিসেবে হেলিকপ্টারকে একবার কল্পনা করে দেখুন তো! এই হেলিকপ্টার ওড়ে না, চলে সড়কপথে। যেমন করে ‘শিং নেই তবু নাম তার সিংহ’, ঠিক তেমনিভাবেই পাখা নেই তবু নাম তার হেলিকপ্টার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় দেখা মিলবে এই ঐতিহ্যবাহী যান হেলিকপ্টারের; […]













