নেফাউল ইসলাম সরকার বাংলাদেশ অনুসন্ধানী সংবাদ বরিশাল

খুলনার কর কর্মকর্তা নেফাউলের বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুস নেয়ার অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশালের সাবেক উপ কর কমিশনার মোঃ নেফাউল ইসলাম সরকারের বিরুদ্ধে দশ কোটি টাকা ঘুস নেয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ডাঃ এনামুল হক নামে একজন ব্যক্তি এনবিআরের চেয়ারম্যানের নিকট এই লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়,৩৩ ব্যাচের উপ কর কমিশনার মোঃ নেফাউল ইসলাম সরকার সরকারি রাজস্ব আদায়ের টার্গেট নয় […]

শরীয়তপুরের সিনিয়র জেলা জজ ও দায়রা মো. সোলায়মান বাংলাদেশ ঢাকা

রায় ছিঁড়ে ফেলার ঘটনা চাপা দিতে অধস্তন বিচারককে জেলা জজের হুমকি-ধমকি, কথোপকথন…

শীর্ষনিউজ : প্রকাশ্য আদালতে অধস্তন বিচারকের ঘোষণা করা রায় গোপনে ছিঁড়ে ফেলেছেন ঘুষ লেনদেনে বেপরোয়া শরীয়তপুরের সিনিয়র জেলা জজ ও দায়রা মো. সোলায়মান। শরীয়তপুর ভেদরগঞ্জের সিনিয়র সহকারী জজ (বর্তমানে ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. আরিফুল ইসলাম এই রায় দেন। আরিফুল ইসলাম রায় ঘোষণার দুই দিন পরে নথি তলব করে নেন জেলা জজ মো. সোলায়মান। […]

855 69016e2d8cd16 ইত্তেহাদ এক্সক্লুসিভ

আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মন্থা’,অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। […]

শরীয়তপুর জেলা জজ adalat বাংলাদেশ ঢাকা

অধস্তন বিচারকের নিষ্পত্তি করা মামলার রায় ছিঁড়ে ফেললেন শরীয়তপুরের জেলা জজ

শীর্ষনিউজ: প্রকাশ্য আদালতে অধস্তন বিচারকের ঘোষণা করা রায় গোপনে ছিঁড়ে ফেলেছেন ঘুষ লেনদেনে বেপরোয়া এক জেলা জজ। তিনি হলেন শরীয়তপুরের সিনিয়র জেলা জজ ও দায়রা মো. সোলায়মান। অধস্তন বিচারক, সিনিয়র সহকারী জেলা জজ মো. আরিফুল ইসলাম রায় ঘোষণার দুই দিন পরে নথি তলব করে নেন জেলা জজ সোলায়মান। নথি তলবেও তিনি জাল-জালিয়াতির আশ্রয় নেন। সাবেক […]

মোঃ আব্দুল কাদির আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকমোঃ আব্দুল কাদির আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অনুসন্ধানী সংবাদ

বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বানিজ্যসহ নানান দুর্নীতির অভিযোগ উঠেছে।ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক থেকে পদোন্নতি পেয়ে বরিশালে যোগদানের পরেই ময়মনসিংহের মত দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পরেন। ঘুস নিয়ে ইতিমধ্যে পটুয়াখালী থেকে আলাউদ্দিনকে বাকেরগঞ্জের হলতায় বদলী করেছে।আমতলী থেকে শান্তি রঞ্জনকে বরিশাল সদরে বদলী করার প্রক্রিয়া শুরু […]

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট । রাজনীতি

অস্ত্র মামলায় যুবলীগের সাবেক সভাপতি সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড

ইত্তেহাদ নিউজ,অনলাইন : অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। তবে সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।আদালতের পেশকার শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৯ সালের ৬ […]

বিআরটিসি বাস বাংলাদেশ বরিশাল

বরিশালের উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

বরিশাল অফিস :   ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল […]

image 248334 1761631699 ইত্তেহাদ স্পেশাল

আবুল কালামের শিশু সন্তানদের মানুষ করতে চাকরি করবেন প্রিয়া, কি করে বইবেন বেদনার ভার!

বাসস: স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। প্রতি মুহূর্তে মনে পড়ছে, ‘সেদিন যাওয়ার সময় কেন নিজে বিদায় দিলাম না!’ এমনি কত খুটিনাটি স্মৃতি ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। তবুও দুটি শিশু সন্তানকে মানুষ করতে হবে প্রিয়াকে। নিজেকেও বাঁচতে হবে। সন্তানদের মানুষ করে তুলতে তাই নিজে একটি চাকরি করতে চান।সরকার ইতোমধ্যেই নিহত […]

haicort e1715317304910 বাংলাদেশ ঢাকা

৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিপুল সংখ্যক আসামির জামিন মঞ্জুর করায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন। হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতি হলেন— বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে, জুলাই-আগস্টের […]

Gaza 69006f96db8fe ইত্তেহাদ এক্সক্লুসিভ

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)- তে সেনা পাঠাতে পারে পাকিস্তান। এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা ‘উন্নত পর্যায়ে’ রয়েছে। তাদের মতে, ‘আলোচনা থেকে বোঝা […]