56b9b73491db31afdaa948c1730148b6 65fe799f5a060 সংবাদ এশিয়া

ভারতে নেওয়া হলো বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে

ইত্তেহাদ  নিউজ ডেস্ক : ভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে।গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার […]

ff8df85569c86ec814060347d9f19e56 65fea2ae8fc62 সংবাদ এশিয়া

পাকিস্তান এয়ারলাইনস বিক্রির প্রক্রিয়া শুরু

ইত্তেহাদ  নিউজ ডেস্ক : পাকিস্তানের পতাকাবাহী জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে মেটিস গ্লোবাল এই তথ্য জানিয়েছে।এরই মধ্যে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে এ লক্ষ্যে। গেজেটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে একটি গভর্নমেন্ট হোল্ডিং […]

102787 i1 সংবাদ এশিয়া

ভারতের ‘দীর্ঘতম’ সড়ক সেতু ভেঙে হতাহত ১০

ইত্তেহাদ  নিউজ ডেস্ক : ভারতের বিহার রাজ্যে একটি নির্মাণাধীন সেতু ভেঙে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রাজ্যটির সুপৌল জেলায় অবস্থিত ওই সেতুটি কোশি নদীর উপরে নির্মাণ করা হচ্ছিল। এটিকে ‘হাইপ্রোফাইল সেতু’ বলে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম […]

4c973b45f190f5037164e64a1c0dc090 65fec1f16098d সংবাদ এশিয়া

রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ১১৫

ইত্তেহাদ  নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১৫ জনে পৌঁছেছে। রাশিয়ার তদন্ত কমিটি আজ শনিবার এ তথ্য জানিয়েছে।বার্তা আদান-প্রদান অ্যাপ টেলিগ্রামের এক পোস্টে কমিটি জানায়, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কনসার্ট ভেন্যুতে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় সেখানে তাঁরা আরও কিছু মরদেহ খুঁজে পেয়েছেন।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস […]

1711178739.DSCF3628 বাংলাদেশ রাজশাহী

উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল

পাবনা প্রতিনিধি :   প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত চলছে। ফাল্গুন-চৈত্র দুমাস বসন্তকাল।তাই প্রকৃতি সেজেছে রং-বেরঙয়ে। চারিদিকে সবুজের সমাহার। ঋতু বদলের সঙ্গে সঙ্গে পাবনার ঈশ্বরদীতে সবুজ পাতার ফাঁকে প্রতিটি লিচুর বাগানে গাছে গাছে উঁকি দিচ্ছে নাক ফুলের মতো লিচুর সোনালি মুকুল।লিচু গাছের মুখরিত তাক লাগানো মুকুল দেখে বাগান চাষি ও গাছ মালিকেরা অনেক খুশি। চলতি মৌসুমে […]

102917 11 বাংলাদেশ ঢাকা

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে হত্যা মামলা

ঢাকা প্রতিনিধি :  বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে নিজ ভাইকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক। শুক্রবার গুলশান থানায় হত্যা মামলা করেন তিনি। মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক […]

102880 received 736699011920459 বাংলাদেশ ঢাকা

ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই

ঢাকা প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন(ইন্না-লিল্লাহে…রাজেউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।তিনি বিভাগটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানও ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।শনিবার (২৩ মার্চ) ভোর রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর […]

image 788063 1711183998 রাজনীতি

দিল্লির অধীনস্ত হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি: মেজর হাফিজ

ঢাকা প্রতিনিধি :  দিল্লির অধীনস্ত হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি। দেশের জনগণ কোনো গোলামি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তারা সবসময় […]

received 642264564698273 বাংলাদেশ ঢাকা

মতিঝিল বিভাগ’কে ঢেলে সাজাতে ডিসি হায়াতুল এর নানামুখী উদ্যোগ

মাসুদ রানা,ইত্তেহাদ নিউজ ঢাকা:  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হল বাংলাদেশ পুলিশের একটি বিভাগ।বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর তালিকার এক নাম্বারে ঢাকা।ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজানে ঝানজট নিরসনে হকার মুক্ত নগরী গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছে মতিঝিল বিভাগের উপকমিশনার(ডিসি) মো. হায়াতুল ইসলাম খান।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের থানা গুলোতে পবিত্র রমজান মাসে […]

1711158917.1701532257.al BG রাজনীতি

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা যাচ্ছে না

ঢাকা প্রতিনিধি :   আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে না করার সিদ্ধান্ত নিলেও এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা থেকেই যাচ্ছে। অতীতের তুলনায় এবারের নির্বাচনে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ থেকে সর্বাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দল থেকে প্রার্থী বেশি হলে স্বাভাবিকভাবে দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভক্তিও বেশি হবে।এবারের উপজেলা নির্বাচনে দলীয় […]