image 798912 1714150321 রাজনীতি

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে:ইসি হাবিব

বরিশাল অফিস :  নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। শুক্রবার বিকালে বরিশাল নগরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এর আগে তিনি বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ […]

1714143732.Untitled 1 copy সংবাদ এশিয়া

ভারতীয় ৩ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য এবং ড্রোন সরবরাহের অভিযোগে ভারতের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় ৩টি কোম্পানি হলো- জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় ১২টির বেশি কোম্পানি, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা […]

1714136540.1 রাজনীতি

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার:কাজী ফিরোজ রশিদ

ইত্তেহাদ নিউজ,ঢাকা :জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার মন্তব্য করে দলটির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন,আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারপরও চেষ্টা করা হচ্ছে পার্টিকে যেন গুছিয়ে রাখা যায়। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে পরিচিতি সভা ও নগরজুড়ে […]

1714154947.Screenshot বাংলাদেশ বরিশাল

বিষখালি নদীতে মৎস্য বিভাগের অভিযানে মারধর, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ

ইত্তেহাদ নিউজ,পাথরঘাটা :বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালি নদীতে বরগুনা সদর মৎস্য বিভাগের অভিযানের সময় তিন জেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় এক জেলে মারধর থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ দিয়ে মো. রিপন (৪১) নামের একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা জেলেরা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে আহত রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর […]

1714146502.Shahjahan Khan বাংলাদেশ ঢাকা

ফরিদপুরের মধুখালীর দুই ভাইকে পিটিয়ে হত্যা:চেয়ারম্যান গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

ইত্তেহাদ নিউজ,ফরিদপুর: মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গুজব ছড়িয়ে দুই সহোদর কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচনায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন। আগে থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত এই চেয়ারম্যান। দুই কিশোরের বাবা শাহজাহান খানের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই হত্যা করা হয় তার দুই সন্তানকে। আর নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান আসাদুজ্জামান তপন […]

1714147779.Faridpur DC বাংলাদেশ ঢাকা

ফরিদপুরের মধুখালীর দুই ভাইকে পিটিয়ে হত্যা: চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ইত্তেহাদ নিউজ,ফরিদপুর : মধুখালীর পঞ্চপল্লীতে দুই কিশোর সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকারকে গ্রেপ্তারে সহায়তা করতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন। তিনি জানান, […]

107128 d1 বাংলাদেশ ঢাকা

বদলি ঠেকাতে গণপূর্তের প্রকৌশলীর ভুয়া ডিও লেটার নিয়ে তীব্র প্রতিক্রিয়া

ইত্তেহাদ নিউজ,ঢাকা :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র অফিসিয়াল প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে। এ নিয়ে জেলা জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ সরকারি কাজে ব্যাপক অনিয়মের […]

3d07933661e49472b26fff56c8dc8706 সংবাদ মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহরটিতে পুনরায় হামলা চালানোর সতর্কবার্তা দেওয়ার একদিন পরই এই হামলা চালালো তারা। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুধবার রাফাহ শহরে শিগগিরই অভিযান চালানোর ঘোষণা […]

1714132729.Police বাংলাদেশ ঢাকা

মিরপুরের শাহ আলী থানায় ডেকে নিয়ে পিটিয়ে টাকা আদায়ের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,ঢাকা :রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় সোহাগ নামে এক যুবককে থানায় ডেকে নিয়ে পিটিয়ে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি হাতিয়ে নেওয়া টাকা কম হওয়ায় ভুক্তভোগী যুবককে থানার হাজতে ঢুকিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফের অর্থ আদায় করারও অভিযোগ মিলেছে। গত বছরের ১৬ অক্টোবর শাহ আলী থানায় এই ঘটনা ঘটে। তবে […]

image 798865 1714127088 রাজনীতি

বিএনপি থেকে ৭৩ নেতাকে বহিষ্কার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সারা দেশের ৭৩ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‌দলীয় সিদ্ধান্ত অমান্য […]