jail 20240509012556 বাংলাদেশ ঢাকা

ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে কারাগার থেকে চেয়ারম্যান হলেন শামসুল আলম

ইত্তেহাদ নিউজ,ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের আগেরদিন মঙ্গলবার (৭ মে) আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি হিসেবে কারাগারে গেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। কারাগারে থেকেই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি।বুধবার (৮ মে) রাতে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ এ তথ্য নিশ্চিত […]

Screenshot 3 7 বাংলাদেশ বরিশাল

বাকেরগঞ্জে রাজিব-সাইফুর-জাহানারা নির্বাচিত

বরিশাল অফিস :  বাকেরগঞ্জ উপজেলায় চেয়াম্যান নির্বাচিত হয়েছেন রাজিব আহম্মেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. সাইফুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছে। উপজেলার ২৪ দশমিক ৬ ভাগ ভোট দিয়েছে। চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজিব আহম্মেদ তালুকদার পেয়েছেন ৩৭ হাজার ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পান […]

Screenshot 2 7 বাংলাদেশ বরিশাল

বরিশাল সদর উপজেলায় মালেক-জসিম-হেপি নির্বাচিত

বরিশাল অফিস :  সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় এ ভোট হয়। রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পড়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ […]

1715192493.BeFunky collage 2024 05 09T002025.099 রাজনীতি

মাদারীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জিতলেন এমপি শাজাহানের ছেলে

ইত্তেহাদ নিউজ,মাদারীপুর :মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আসিব।আনারস প্রতীক নিয়ে নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৭৫৫৯৪। মোটরসাইকেল প্রতীক নিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক […]

1715082267.Panchaghar Boda upojela e1715203348608 বাংলাদেশ রংপুর

বোদায় বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে ফিরলেন প্রকৌশলী

ইত্তেহাদ নিউজ,পঞ্চগড় : হেলিকপ্টার নামলো প্রত্যন্ত এলাকার এক স্কুল মাঠে, তা থেকে বেরিয়ে এলেন এক দম্পতি। চারপাশে উৎসুক জনতা।মঙ্গলবার (৭ মে) দুপুরে এমন এক ভিন্ন আয়োজনের দেখা মিলল পঞ্চগড়ের বোদা উপজেলায় মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া মডেল হাই স্কুল মাঠে।জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শহিদুল ইসলাম শহিদ নববধূকে হেলিকপ্টারে নিয়ে গ্রামের বাড়ি আসার স্বপ্ন থেকেই এ উদ্যোগ […]

1715147170.Astrazeneca সংবাদ আন্তর্জাতিক

প্রত্যাহার করে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : চাহিদা না থাকায় বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তি কোম্পানি জানিয়েছে, ‘করোনা ভাইরাস’ নামের যে ভাইরাসটির বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, তা এখন প্রায় নিষ্ক্রিয়, এই ভাইরাসটির যেসব ভ্যারিয়েন্ট তৈরি […]

1715172872.kacchi vai ইত্তেহাদ এক্সক্লুসিভ

‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (০৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।আটকের পর অভিযুক্ত সোহেল সিরাজকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ […]

ee18df349374b21d495e6c9a944e1a0e অনুসন্ধানী সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচনে সফল আ.লীগ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই নির্দেশনা উপেক্ষিত হলেও সরকারি দল করা প্রার্থীদের চাপে রাখার কৌশল প্রথম ধাপে সফল হচ্ছে বলে মনে করেন দলটির নেতারা। তারা বলছেন, কৌশল কাজ করায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনই স্পষ্ট করে […]

1715094715.Photo 01 1 বাংলাদেশ ঢাকা

ফরিদপুরে ২ হাজার কোটি টাকা পাচার : চেয়ারম্যানপ্রার্থী কারাগারে

ইত্তেহাদ নিউজ,ফরিদপুর : ২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই মামলার অপর দুই আসামি পৌরমেয়র অমিতাভ বোস ও ওয়ার্ড কাউন্সিলর গোলাম নাছিরকে জামিন দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ মে) এই তিনজন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামস জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। […]

1715090589.Phot 2024 05 07T200303.787 বাংলাদেশ চট্টগ্রাম

সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

ইত্তেহাদ নিউজ,বান্দরবান : বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছেন।মঙ্গলবার (৭ মে) রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।অভিযানে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার ও পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করা হয়। এছাড়া তিনটি একে-২২ রাইফেল, একটি শর্টগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড […]