benzir ইত্তেহাদ এক্সক্লুসিভ

বেনজীরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

ইত্তেহাদ নিউজ,ঢাকা : আলোচিত-সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজীর আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে-বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী ৬ জুন বেনজীরকে তলব করেছে সংস্থাটি। তবে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন […]

e0303481 3d82 446b 9db4 2ef9aa708a97 বাংলাদেশ ঢাকা

গরুর হাটকে টার্গেট করে জালনোট বাজারে ছাড়ার টার্গেট প্রতারকের

ইত্তেহাদ নিউজ,ঢাকা : আসন্ন কুরবানীর ঈদ কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জালনোট তৈরির অর্ধশতাধিক চক্র। ঈদে কুরবানীর গরুর বাজারে কোটি টাকার জালনোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে নজরদারি ও অভিযান পরিচালনা শুরু করেছেন ডিএমপি সবুজবাগ থানা পুলিশ। একই ব্যক্তি একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও জাল টাকার কারবারে তৎপরতা […]

IDRA অনুসন্ধানী সংবাদ

আইডিআরএ চেয়ারম্যানের দুর্নীতি,ধ্বংস বিমা প্রতিষ্ঠান!

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও সুবিধা গ্রহণের বিনিময়ে একাধিক ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধি করছেন বলে ভুক্তভোগী কোম্পানির লিখিত অভিযোগে উঠে এসেছে। মূলত বিমা খাতকে রক্ষা ও শৃঙ্খলিত করার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ […]

image 467236 1717167829 বাংলাদেশ বরিশাল

বরিশালে দেয়াল ধসে নিহতের ঘটনায় মামলা

বরিশাল অফিস :  ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নগরীতে ভবনের দেয়াল ধসে হোটেল মালিক এবং কর্মচারী নিহতের ঘটনায় এক দম্পত্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন নির্মাণাধীন ভবন মালিক নুরুল ইসলাম খলিফা ও তার স্ত্রী সীমা ইসলাম। বৃহস্পতিবার (৩০ মে) নিহত হোটেল মালিক লোকমান হাওলাদারের স্ত্রী নূর নাহার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল […]

zam zam narsing বাংলাদেশ বরিশাল

বরিশালের জমজম নার্সিং কলেজের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ

বরিশাল অফিস :  বরিশালের জমজম আইএইচটি ম্যাটস এন্ড নার্সিং কলেজের পরিচালক মাসুদ হাসান এর বিরুদ্ধে অসহায় ছাত্রীদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে মাসুদুল  হক এনাম  এমন ঘৃন্য কাজ করে আসছে বলে জানায় অভিযোগকারীরা। শনিবার গভীর রাতে কারিশমা নামের এক ছাত্রী রুপাতলী এলাকায় বেসরকারি নাসিং কলেজটির ছাত্রী নিবাসে আত্মহত্যার চেষ্টা […]

7960db8409baa055f53db59d276f04b7 665b202e2c08c সংবাদ আন্তর্জাতিক

বাইডেনের তিন-পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত তিন-পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। শনিবার (১ জুন) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু আরো বলেন, যুদ্ধ বন্ধের […]

potuakhali1 20240601230505 ইত্তেহাদ এক্সক্লুসিভ

বাউফলের উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম’র ঘুষ বাণিজ্য

ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম খাদ্য কর্মসূচির ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছেন ডিলাররা। কিন্তু প্রকাশ্যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে […]

p বাংলাদেশ বরিশাল

পাথরঘাটায় পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা

ইত্তেহাদ নিউজ,বরগুনা : ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও তার ক্ষত রেখে গেছে উপকূলীয় এলাকা জুড়ে। উপকূলের মানুষের জীবন যাত্রা সবকিছু তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। জীবনের ক্ষতি না হলেও পাথরঘাটা উপকূলে ব্যাপক মালের ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে পাথরঘাটায় দেখা দিয়েছে লবণাক্ত এবং পানিবাহিত নানা রোগ। সরকারিভাবে ক্ষতির পরিমাণ নিরূপণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। পানিবাহিত […]

বেনাপোল মোংলা বাংলাদেশ খুলনা

বেনাপোল-মোংলা রুটে ট্রেনের যাত্রা শুরু

যশোর অফিস: বেনাপোল টু মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেন চলাচল। উদ্বোধনের প্রায় সাত মাস পর মোংলা কমিউটার ট্রেন চলাচলের মধ্যদিয়ে দেশের দুটি বৃহত্তর বন্দরের মধ্যে রেল সংযোগ স্থাপিত হলো। এতে অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচিত হলো। শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল স্টেশন থেকে ৬শ’ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। বেলা […]

malaysia বাংলাদেশ ঢাকা

মালয়েশিয়া যেতে পারেননি ৩ থেকে ৪ হাজার শ্রমিক : বায়রা মহাসচিব

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ায় তিন থেকে চার হাজার বাংলাদেশি অভিবাসী কর্মী মালয়েশিয়া যেতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব। বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘আজ আমাদের অফিস বন্ধ থাকায় কতজন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গেছেন এবং কতজন সেখানে যেতে পারেননি তার চূড়ান্ত সংখ্যা আমরা […]