kisor বাংলাদেশ বরিশাল

গৌরনদীতে তরুণির আত্মহত্যা, ফেঁসে যাচ্ছে কিশোর গ্যাংয়ের কয়েকজন

বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুড়া গ্রামের আওয়ামী লীগ নেতার এক মেয়ের আত্মহত্যার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জানা গেছে  ৭ জুন সোনিয়া নামের এক তরুণী প্রেমজনিত কারণে বিষ পান করে।  স্থানীয় আওয়ামী লীগ নেতা ঈমান বেপারীর ছোট মেয়ে সোনিয়া দীর্ঘদিন গ্রামের বাড়িতে বসবাস করে আসছিল। বিষ পানের পর জরুরি ভিত্তিতে হাসপাতালে […]

image 816446 1718279468 বিশেষ সংবাদ

এমপি আনার হত্যার খবরে ‘কান্নায় ভেঙে পড়া’ ব্যক্তিরাই এখন আসামি!

ইত্তেহাদ নিউজ,ঢাকা :সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হওয়ার পর যারা মায়াকান্নায় ভেঙে পড়েছিলেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এতে এ ঘটনার তদন্তে যেন নতুন মোড় পেয়েছে! এদিকে তদন্ত আটকে আছে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায়। সর্বশেষ মঙ্গলবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেফতারের পর চাপা উৎকণ্ঠা বিরাজ […]

death 20240613125432 ইত্তেহাদ এক্সক্লুসিভ

অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন…..

ইত্তেহাদ নিউজ,যশোর : অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন পেনশনের টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের (৬৫) স্ত্রী তোহরা খাতুন (৪৫)। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষক নজরুল ইসলাম নিজেই তার স্ত্রী তোহরা […]

bbb ইত্তেহাদ এক্সক্লুসিভ

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে: দুদক

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে খুরশীদ আলম খান এ কথা বলেন। তিনি বলেন, বেনজীর আহমেদের দুর্নীতির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এখন দুদক কমিশন যদি মনে করে, তাহলে […]

সাইদুল রাজনীতি

এমপি আনার হত্যা: আ. লীগ নেতা সাইদুল ৮ দিনের রিমান্ডে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে […]

সোনা পাচার অনুসন্ধানী সংবাদ

ভারতে পাচার হচ্ছে সাত সীমান্ত দিয়ে ,সোনা পাচার চক্রে জড়িত ১৩৭৫ জন

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দেশে অবৈধ সোনা আসে দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে। সেই সোনার ৯০ শতাংশই সাত জেলার সীমান্ত এলাকা দিয়ে পাচার হচ্ছে ভারতে। এই পাচারের সঙ্গে জড়িত আছেন ১ হাজার ৩৭৫ জন। তাঁদের কেউ কারবারি, কেউ পৃষ্ঠপোষক, কেউবা বাহক। একাধিক বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনা চোরাচালানে জড়িতদের এই তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র […]

ific বাংলাদেশ রাজশাহী

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

ইত্তেহাদ নিউজ,বগুড়া: বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে চোর। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখায় চুরির ঘটনা ঘটায়। ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, গতকাল ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ […]

মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা বাংলাদেশ ঢাকা

মূসকের সাবেক কমিশনার ওয়াহিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা:১৫২ কোটি টাকা আত্মসাৎ

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  চার মোবাইল ফোন অপারেটরের কাছে সুদবাবদ পাওনা ১৫২ কোটি টাকা মওকুফ ও আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগে সাবেক মূসক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শাহআলম শেখের সই করা নিষেধাজ্ঞার একটি নোটিশ  বৃহষ্পতিবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার […]

rajapur বাংলাদেশ বরিশাল

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীর বসত ঘর ভাংচুর

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে মামলা থেকে জামিনে বের হয়ে বাদীর বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর গ্রামের মৃত মগদুব আলী হাওলাদারের ছেলে ও  রিক্সা চালক মোঃ জামাল হাওলাদারের সাথে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, তার চাচাতো ভাই স্থানীয় মৃত আশ্রাব আলী হাওলাদারের ছেলে মো. সজল হাওলাদার এবং ফুফাতো ভাই মৃত ইউসুফ […]

image 815660 1718111682 বাংলাদেশ খুলনা

সাবেক এমপি ও মাড়োয়ারীর কাছ থেকে এমপি আনারের নামে হিস্যা তোলার অভিযোগ !

ইত্তেহাদ নিউজ,যশোর : দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের চার জেলার মধ্যে তিন জেলার সীমান্তে স্বর্ণ ও মুদ্রা চোরাচালানে এমপি আনোয়ারুল আজিম আনারের নামে হিস্যা তোলা হতো বলে অভিযোগ উঠেছে। অন্ধকার জগতে যা ‘আনার হিস্যা’ নামে পরিচিত ছিল। ওই সূত্রের দাবি যশোরের চৌগাছা, ঝিনাইদহের মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা সীমান্ত দিয়ে চোরাচালান করতে হলে আনারকে হিস্যা দিতে হতো। […]