1719393150.CID 1 বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ চক্রের মূলহোতাসহ আটজন গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতন চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলতো একটি চক্র। পরে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল‍্যাকমেইল করে অনলাইনে যৌনক্রিয়ায় বাধ্য করা হতো। দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীদের ফাঁদে ফেলে যৌনদাসী হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশের […]

1719391238.1 বাংলাদেশ খুলনা

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে: খুলনায় আইজিপি

ইত্তেহাদ নিউজ,খুলনা : পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২৬ জুন) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে, আশা করি বিষয়টি আলোচনার মধ্যদিয়েই নিরসন হবে। […]

1719403533.pm রাজনীতি

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার তৎপর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইত্তেহাদ নিউজ,ঢাকা :যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে […]

1719404602.0 রাজনীতি

আমরা করিডোর দেব না: রিজভী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রেললাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে। করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন। এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেন, গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভেতরে সৈনিকদের লুকিয়ে […]

1719394827.Manna BG রাজনীতি

ভারত এখন সেভেন সিস্টার্সের রাস্তা চায়: মান্না

ইত্তেহাদ নিউজ,ঢাকা : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে। এটাকে কী ট্রানজিট বলে? এটাকে বলে করিডোর। যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায়? সেনাবাহিনী যায়? আপনি তল্লাশি করতে পারবেন? বাংলাদেশের ভেতর দিয়ে ভারত এখন সেভেন সিস্টার্সের রাস্তা করতে চায়। বুধবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে […]

Unt বাংলাদেশ রাজশাহী

বগুড়া কারাগার থেকে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি

ইত্তেহাদ নিউজ,বগুড়া : বগুড়া জেলা কারাগারের কনডেম সেল থেকে পালিয়ে গিয়েছিলেন মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে কারাগারের পাশের বাজার থেকে তাদের আটক করে পুলিশ।ওই চার আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া ও বগুড়া সদরের ফরিদ শেখ।  বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার […]

1719406824.Haris Josef বাংলাদেশ ঢাকা

জোসেফ ও হারিছ আহমেদের এনআইডি জালিয়াতি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে ইসি

ইত্তেহাদ নিউজ,ঢাকা :সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।বুধবার (২৬ জুন) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতির কথা বলেন। ইসি সচিব বলেন, এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে। ওনারা প্রথমে […]

news 1719382159142 সংবাদ আন্তর্জাতিক

সাবেক সেনাপ্রধান আজিজের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

ইত্তেহাদ নিউজ ডেস্ক : দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনঃনিশ্চিত করেছে।স্থানীয় সময় বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন […]

1719415225.Benjir বাংলাদেশ ঢাকা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি বাতিলের দাবি করা হয়েছে।বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বার্ষিক অধিবেশনে এ দাবি তোলা হয়।রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি থেকে সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে […]

news 1719417876682 বাংলাদেশ ঢাকা

সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ চালোনোর সিদ্ধান্ত

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ করতে অভিযান চালোনোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান চালাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে ফোর্স চেয়েছে তারা । ডিএনসিসি জানিয়েছে, খামারটি অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে। অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে  […]