news 1720077392515 বিনোদন

দুবাইয়ের শেখদের বিয়ে করতে চান মিষ্টি জান্নাত!

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি। যা নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনও করেন এই চিত্রনায়িকা। এবার আবারও খবরের শিরোনাম হলেন মিষ্টি জান্নাত। প্রসঙ্গ সেই ‘বিয়ে’! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই […]

image 824174 1720080375 সংবাদ এশিয়া

ইমরান খান ইস্যুর ইতিবাচক সমাধানের আহ্বান জাতিসংঘের

ইত্তেহাদ নিউজ ডেস্ক : দেশের গোপন তথ্য পাচার করাসহ বেশ কয়েকটি মামলায় কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যা নিয়ে দেশটিতে চলছে চাপা উত্তেজনা। এ অবস্থায় ইমরান খান ইস্যুর ইতিবাচক সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় মঙ্গলবার ইমরান খান ইস্যু […]

image 824164 1720076785 বাংলাদেশ

রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট–হাইকোর্ট রায় পরিবর্তন করে না

ইত্তেহাদ নিউজ,ঢাকা : মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন টানা আন্দোলন চলছে রাজধানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা আজ হয়নি। এতে করে আগের রায় আপাতত বহাল থাকবে। শুনানির দিন  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট–হাইকোর্ট রায় পরিবর্তন করে না। এদিন প্রধান […]

image 824162 1720076555 সংবাদ এশিয়া

পাকিস্তানে বোমা হামলা: সাবেক সিনেটরসহ নিহত ৫

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় সাবেক সিনেটরসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের। পুলিশ কর্মকর্তা বাখ মুনির বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর উপজাতীয় জেলায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সিনেটর হিদায়েতুল্লাহ। এসময় তার গাড়িটিকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা ব্লাস্ট করা হয়। আনোয়ারুল হক নামের আরেক পুলিশ […]

image 824173 1720080362 বাংলাদেশ ঢাকা

মতিউরের ফ্ল্যাট, জমি ক্রোকের নির্দেশ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ […]

Khulna Outsourcing Syndicat 1719804214 বাংলাদেশ খুলনা

খুলনায় সিন্ডিকেটের কবলে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ

ইত্তেহাদ নিউজ,খুলনা : খুলনায় স্বাস্থ্যসেবা খাতের আউটসোর্সিং কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সিন্ডিকেটের কবলে পড়েছে। একই ঠিকাদার ঘুষ দিয়ে কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর ধরে আউটসোর্সিং কাজ চালিয়ে নেন। কোনো ধরনের মনিটরিং না থাকায় কর্মচারী নিয়োগে অনৈতিক অর্থ আদায়, খেয়াল-খুশিমতো চাকরিচ্যুত ও বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চরম জনবলসংকটের কারণে স্বাস্থ্যসেবা […]

13 63f33bf475810 বিশেষ সংবাদ

ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত নতুন রেলপথ :লাগবে ৪১ হাজার কোটি টাকা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে অগ্রাধিকার রয়েছে সরকারের। এই রেলপথ নির্মিত হলে পদ্মা সেতু হয়ে সারা দেশের সঙ্গে পায়রা বন্দরের যোগাযোগ স্থাপিত হবে। নতুন করে দক্ষিণবঙ্গের চার জেলা বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী রেল যোগাযোগের আওতায় আসবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ […]

images বাংলাদেশ ঢাকা

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীরও ‘সম্পদের পাহাড়’

ইত্তেহাদ নিউজ,ঢাকা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন মো. মজিবুর রহমান সিকদার। তার বিরুদ্ধে ভুয়া নথি তৈরি, সম্পদের তথ্য গোপন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের খোঁজ পেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। মজিবুরের বিরুদ্ধে মামলা হওয়ার এক সপ্তাহের মাথায় তার স্ত্রী কামরুন নাহারের নামেও সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎস […]

image 101091 1720014814 বাংলাদেশ ঢাকা

নীলফামারীতে মডেল মসজিদ নির্মাণে ঘুষ, প্রকৌশলী স্বামীর দুর্নীতির তদন্ত চাইলেন স্ত্রী

ইত্তেহাদ নিউজ,নীলফামারী : ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে ২০১৭ সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৬৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার। দুদফায় মেয়াদ বাড়ানোর পরও প্রকল্প শেষ না হওয়ায় আরও দুবছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। শুরুতে নেওয়া ৮৪২ কোটি টাকার প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ায় […]

barisal dim বাংলাদেশ বরিশাল

বরিশালে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ

বরিশাল অফিস :   বরিশাল নিউ হাটখোলা এলাকার একটি হিমাগারে ডিম মজুত করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় হিমাগারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের যৌথ টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানিয়েছেন, বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে ভোক্তা […]