আলিশান বাড়ি বাংলাদেশ ঢাকা

আবেদ আলীর আলিশান বাড়ি এখন ফাঁকা

ইত্তেহাদ নিউজ, মাদারীপুর : কদিন আগেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়ি চালক আবেদ আলীর (৬০) গ্রামের আলিশান বাড়িতে ছিল বহু গণ্যমান্যের পদচারণা। বাড়িতে এলেই আশপাশের মানুষেরা ভিড় জমাতো। সকাল-সন্ধ্যা নানা আয়োজন, আড্ডা আর স্থানীয় রাজনীতিবিদদের নিয়ে চলতো নানা পরিকল্পনা। কিন্তু মাত্র একদিনের মধ্যেই চিত্র গেল পাল্টে। ডাসারে অবস্থিত আবেদ আলীর আলিশান বাড়িটি এখন শূন্য […]

ee3ccf234f699b1ad7138a1e613317f9 668d3c8938183 বাংলাদেশ চট্টগ্রাম

ঈদগাঁও জনস্বাস্থ্য কর্মকর্তা ঘুষ নেন গুনে

ইত্তেহাদ নিউজ,কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। অফিসের মাঠ কর্মকর্তা শাহদাত হোসেন চাহিদা মতো ঘুষের টাকা গুনে নেন। পরিমাণ কম হলে তা নিয়ে তর্কে জড়ান। তার ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। ভিডিওতে দেখা যায়, নিজ অফিসে বসে শাহদাত হোসেন গুনে নিচ্ছেন ঘুষের টাকা। চাহিদার চেয়ে […]

kota বাংলাদেশ ঢাকা

আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ জুলাই) বেলা ১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান।তিনি বলেন, আমরা স্থায়ী সমাধান চাই। কোটা নিয়ে বারবার টালবাহানা […]

abed alikk 1720463853 বাংলাদেশ ঢাকা

তালিকা হচ্ছে সেই বিসিএস ক্যাডারদের,সব বলে দিয়েছেন আবেদ আলী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। সব ক্যাডারেই রয়েছেন তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের তালিকা প্রণয়নের কাজ থেকে শুরু করেছে একটি […]

image 826501 1720594288 বাংলাদেশ ঢাকা

শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় এক মাসের জন্য ‌‘স্থিতাবস্থা’ করেছেন আপিল বিভাগ। বুধবার (১০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।এ সময় প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, পূর্ণাঙ্গ রয়ের পর চূড়ান্ত শুনানি দেওয়া হবে। এদিকে আপিল […]

haicort বাংলাদেশ ঢাকা

কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী চার সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানি করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় আপিল বিভাগে শুনানি শেষে এ রায় দেন আদালত। এর […]

image 102890 ইত্তেহাদ এক্সক্লুসিভ

আবেদ আলীকে প্রশ্ন দিতেন পিএসসির চার কর্মকর্তা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সংস্থাটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর নাম বেরিয়ে এলেও পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে পিএসসির অন্তত দুজন উপপরিচালক (ডিডি), দুজন সহকারী পরিচালক (এডি) এবং দুজন অফিস সহকারীর সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই সিন্ডিকেটে থাকা আরও কয়েক সদস্যের […]

india সংবাদ এশিয়া

বাংলাদেশিদের কিডনি অপসারণ, ভারতীয় চিকিৎসক গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ৫০ বছর বয়সী ও চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমার। প্রাথমিক অভিযোগে জানা গেছে, ওই নারী চিকিৎসক রাজধানীর সংলগ্ন নয়ডা শহরে ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে […]

en সংবাদ মধ্যপ্রাচ্য

ইসরায়েলের অতর্কিত হামলা,গাজায় নিহত ১৬

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মেডিক্যাল সূত্রগুলো ওয়াফাকে বলেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান […]

en news সংবাদ মধ্যপ্রাচ্য

ব্রাজিল-ফিলিস্তিন মুক্ত বাণিজ্য চুক্তি

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। যা ইসরায়েলকে তিরস্কার করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ। সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান। যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে […]