জাহিদ হোসেন বাংলাদেশ ঢাকা

চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাহিদ […]

image 259681 1764671555 বাংলাদেশ বরিশাল

এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যদের বিশেষ নিরাপত্তায় বেগম খালেদা জিয়া

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়া শুরু করেছেন এসএসএফ সদস্যরা।  মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম […]

টিউলিপ সিদ্দিক সংবাদ এশিয়া

যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মামলার রায় ঘোষণা হয়েছে আজ সোমবার (১ ডিসেম্বর)। এই রায়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ৪৩ বছর বয়সি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তিনি […]

ইমরান খান সংবাদ এশিয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাল তার পরিবার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তার কারাবন্দি থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি এখনও বেঁচে আছেন কি না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাত বন্ধ রাখা হয়েছে। এমনকি তার […]

সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার সংবাদ আন্তর্জাতিক

সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে […]

সালাহউদ্দিন রাজনীতি

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ: সালাহউদ্দিন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, খুব শিগ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির […]

নরেন্দ্র মোদি সংবাদ এশিয়া

খালেদা জিয়ার অসুস্থতার খবরে নরেন্দ্র মোদির উদ্বেগ প্রকাশ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা […]

image p বাংলাদেশ ঢাকা

প্রিমিয়ার ব্যাংকের অর্থ আত্মসাৎ, সাবেক চেয়ারম্যান ইকবাল ও সংশ্লিষ্টদের ৩২১ পে-অর্ডার স্থগিত

ইত্তেহাদ নিউজ,অনলাইন : প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ৩২১ পে-অর্ডার স্থগিত করেছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। তিনি বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারায় প্রিমিয়ার […]

সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম অনুসন্ধানী সংবাদ

বিটিভিতে দুর্নীতি-জালিয়াতির মূলহোতা সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের সর্বাধিক প্রভাবশালী রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম হিসেবে পরিচিত। এর ভেতরে প্রচলিত নিয়ম, নীতি ও শৃঙ্খলার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বজনপ্রীতি চলাচল করছে। এই অনিয়ম ও দূর্নীতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে বারবার উঠে আসে বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম। দুদক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) […]

asdwwqwq অনুসন্ধানী সংবাদ

জাতীয় গৃহায়ণে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও দালাল সিন্ডিকেট: প্রশাসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) আলমগীর হুছাইন-এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, নিয়ম লঙ্ঘন করে টেন্ডারবিহীন ঠিকাদারি কাজ প্রদান, আর্থিক লেনদেনে অপারগ কর্মকর্তাকে বদলি এবং ক্ষমতার একক কর্তৃত্ব খাটিয়ে বিতর্কের জন্ম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি একটি শক্তিশালী দালাল চক্রের মাধ্যমে এসব অনিয়ম পরিচালনা করেন এবং অফিস শেষে তাদের নিয়ে […]