1721825555.Ena বাংলাদেশ বরিশাল

কুয়াকাটা-পটুয়াখালী-ঢাকা গণপরিবহন চলাচল শুরু

ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা থেকে শুরু হয়েছে ঢাকাগামী গণপরিবহন চলাচল।বুধবার (২৪ জুলাই) সকাল থেকে কুয়াকাটা, কলাপাড়া ও পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে গণপরিবহন চলাচল শুরু হয়।এছাড়া অভ্যন্তরীণ রুটের বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য পরিবহন স্বাভাবিক গতিতে চলছে। এদিকে, কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। বুধবার সকাল থেকে খুলেছে দোকানপাট। বাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। […]

1721816565.2 বিশেষ সংবাদ

হামলা-অগ্নিসংযোগে সেতু বিভাগের ক্ষতি ৪০০ কোটি টাকা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সহিংসতায় রূপ নিলে হামলা-অগ্নিসংযোগে সেতু বিভাগের ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার বনানীর সেতু ভবনে হামলাকারীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় ৫৫টি গাড়ি।এসব গাড়ির মূল্য প্রায় ৭০ কোটি টাকা।আর এই অগ্নিসংযোগের ঘটনায় সেতুভবনের প্রথমতলা থেকে তৃতীয়তলা পুরো পুড়ে গেছে। এই তলায় […]

বিমান বিধ্বস্ত সংবাদ এশিয়া

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

ইত্তেহাদ নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৯ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট গুরুতর আহত হয়েছেন। তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, উড়োজাহাজটির পাইলটের একটি চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে তার চিকিৎসা চলছে। বুধবার সকালে […]

bsl বাংলাদেশ বরিশাল

বরিশালে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল অফিস :  বরিশালে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ৯৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে তাদের সবাইকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রনয় রায় বুধবার (২৪ জুলাই) জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের চার থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। […]

image 145789 1721805395 সংবাদ আন্তর্জাতিক

বাইডেনের বিকল্প ‘একজনই’-কমলা হ্যারিস: ডেমোক্র্যাটিক প্রতিনিধি

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত বাছাই করার জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিরা দ্রুত কমলা হ্যারিসের পিছনে গণসংযোগ করছেন। তারা বলেছেন, এই পরিস্থিতির মধ্যে দ্রুত এবং কার্যকর প্রার্থী বাছাইয়ের প্রয়োজন।আইওয়া প্রতিনিধি অ্যাডাম পিটার্স এএফপি’কে বলেছেন, ‘আমাদের হাতে অন্য প্রার্থী বাছাই করার সময় নেই।’শিকাগোতে পরের মাসে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে যোগদানকারী প্রায় […]

image 21580 1694099390 বাংলাদেশ ঢাকা

মামলা বাতিলে ড. ইউনূসের আবেদন খারিজ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ৭ জনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবেদনের ওপর শুনানি শেষে আজ এ খারিজ আদেশ দেয়। ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের […]

image 145818 1721816960 রাজনীতি

মালয়েশিয়া বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে : প্রধানমন্ত্রী

ইত্তেহাদ নিউজ,ঢাকা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়াকে তাদের পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে তৈরির কারখানা স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন।আজ সকালে মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান।বৈঠকে দূত বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড পেরোডুয়া গাড়ি জড়ো করছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান […]

আত্মসমর্পণ ইত্তেহাদ এক্সক্লুসিভ

নরসিংদী কারাগার থেকে পালানো ২৬১ জন কয়েদির আত্মসমর্পণ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে অস্ত্রলুটের সময় ৮২৬ কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে বুধবার (২৪ জুলাই) বিকাল পর্যন্ত ২৬১ জন আত্মসমর্পণ করেছেন। তারা নরসিংদী জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে মঙ্গলবার ১৩৮ […]

নরসিংদী কারাগার বাংলাদেশ ঢাকা

নরসিংদীর কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেফতার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৌসুমী ও খাদিজা নামে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এন্ট্রি টেরিজম স্কোয়াড। বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।তিনি বলেন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে এখনও ৭ জঙ্গি ধরাছোঁয়ার […]

image 145826 1721820339 রাজনীতি

বিএনপি এখনো ধ্বংসের সুরে কথা বলছে : ওবায়দুল কাদের

ইত্তেহাদ নিউজ,ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই, তারা এখনো ধ্বংসের সুরে কথা বলছেন। বুধবার রাজধানীর শ্যামলী-আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে […]