গুলি না করার রিট খারিজ, পুলিশকে প্রবিধান অনুসরণ করতে বললেন হাইকোর্ট

ইত্তেহাদ নিউজ,ঢাকা : আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এ বিষয়ে করা রিট খারিজ করে রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। আদালতে রিটের পক্ষে শুননিতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, […]

image 834054 1722764234 বাংলাদেশ বরিশাল

বরিশালে দুদক অফিসে হামলা,বিএনপি অফিস ভাঙচুর ও আগুন

বরিশাল অফিস :  বরিশালে বটতলা নবগ্রাম রোড এলাকায় থাকা দুর্নীতি দমন কমিশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বরিশালে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্যারিকেডে ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় দুদক কর্মকর্তারা। পরে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দুদক কর্মকর্তাদের উদ্ধার করে। এর আগে বেলা সাড়ে ১২টায় নগরের সদর রোডে থাকা […]

ctg বাংলাদেশ চট্টগ্রাম

এক দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদরাসা শিক্ষার্থীদের অবস্থান

ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় অবস্থান নিয়েছেন কওমি মাদরাসা শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে উপজেলার পটিয়া কলেজ গেট এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এসময় মহাসড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। […]

142627 bangladesh pratidin WEEEe বাংলাদেশ বরিশাল

ঝালকাঠিতে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১৫

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনের শিক্ষার্থী ও সরকার দলীয় সমর্থকদের মধ্যে দাওয়া পালল্টা দাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে শিক্ষার্থীরা ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের […]

image 108922 1722761487 রাজনীতি

সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না, সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।তিনি আরও বলেন, এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে সব তদন্ত হবে। সব তদন্ত ও বিচার হোক এটা আমি চাই।রোববার (৪ আগস্ট) দুপুরে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে […]

barisal বাংলাদেশ বরিশাল

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ২০ মোটরসাইকেলে আগুন

বরিশাল অফিস :   বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা হয়েছে। এসময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে। সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মঈন তুষার জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ […]

data বাংলাদেশ ঢাকা

মোবাইল ইন্টারনেট বন্ধ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। রোববার (৪ আগস্ট) ‍দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজধানীর গ্রাহকরা মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা পাচ্ছেন না। যদিও ইন্টারনেট বন্ধ করা হয়েছে কি-না এ বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ […]

image 108910 1722761487 বাংলাদেশ বরিশাল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন:ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে দুজন, মাগুরায় একজন, পাবনায় তিনজন, রংপুরে তিনজন, সিরাজগঞ্জে তিনজন, বরিশালে একজন, ভোলায় তিনজন নিহত ও বগুড়ায় একজন হয়েছেন। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ […]

Screenshot 20240804 143310 বাংলাদেশ বরিশাল

বরিশালে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

বরিশাল অফিস :  বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম টুটুল চৌধুরী (৬০)। তিনি বরিশাল মহানগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রবিবার দুপুরে করিম কুটির এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এএসএম সায়েম জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর আঘাতগুলো এমনভাবে করা হয়েছে […]

image 833933 1722715162 বাংলাদেশ রংপুর

আবু সাঈদ হত্যা :১৭ দিনেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন

ইত্তেহাদ নিউজ, রংপুর : কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন ঘটনার ১৭ দিনেও আলোর মুখ দেখেনি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে পুলিশের তদন্ত কমিটির প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আবু […]