c6bb08a4b17170b8ede058acf9865d8a 66ca1a8a7cfe6 সংবাদ এশিয়া

ভারতে থাকার সময় ‘ফুরিয়ে আসছে’ শেখ হাসিনার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় ৩ সপ্তাহ ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, তখন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পরপরই এ পদক্ষেপ নেওয়া হলো। এতে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। […]

340c35aa6ffb3bf066565fbdabd122e9 66c9daa98f530 বাংলাদেশ ঢাকা

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পুলিশ। শনিবার (২৪ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণশাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল শনিবার বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও […]

news 1724512944379 সংবাদ মধ্যপ্রাচ্য

বাংলাদেশের বানভাসি মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশের বন্যা ও সম্প্রতি আহত-নিহত মানুষদের জন্য দোয়া ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন পবিত্র কাবা শরীফের ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ড. হাসান আল বুখারী।  শুক্রবার পবিত্র কাবা শরীফের ইমামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত বৈঠক করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার মহাসচিব, ক্বারী শায়েখ সাদ […]

news 1724513031614 বাংলাদেশ সিলেট

সাবেক বিচারপতি মানিককে আদালতে পিটুনি

ইত্তেহাদ নিউজ,সিলেট : ভারতে পালাতে গিয়ে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক হন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ শনিবার বিকেলে তাকে সিলেট মহানগর হাকিম-১-এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ। আদালত প্রাঙ্গণে আসার পর তাকে মারধর করা হয়। এতে তার মাথায় থাকা হেলমেট খুলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি […]

news 1724523331964 ইত্তেহাদ এক্সক্লুসিভ

অর্ধকোটি মানুষ বানভাসি,মানবেতর জীবনযাপন

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  প্রতিবেশী দেশ ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের ১১টি জেলার অর্ধকোটি মানুষ এখন বানভাসি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে বন্যার চতুর্থ দিন গতকাল শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে সরকারের তরফে। যদিও যোগাযোগ বিঘ্নের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে […]

news 1724523332873 বাংলাদেশ ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে দশ হাজার লোক নামান বিটিআরসির আমজাদ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে সারাদেশে ১০ হাজার লোক মাঠে নামানোর অভিযোগ উঠেছে বিটিআরসির বরখাস্ত উপপরিচালক ও পদত্যাগ করা চেয়ারম্যানের একান্ত সচিব মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে। এই কাজে তাকে মদদ দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। এই দশ হাজার লোক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিভিন্ন লাইসেন্সধারী অপারেটর কোম্পানির কর্মী বলে জানা […]

image 286856 1723824671 বাংলাদেশ বরিশাল

আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় তিন মামলা

ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগ, দলটির সদস্য সচিবের বাসায় হামলা এবং আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটনায় সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক শাসকদল আওয়ামীলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। বিএনপি দলীয় নেতারা জানায়, ‘সাবেক স্বৈরাচার সরকারের আমলে হামলাকারীদের বিরুদ্ধে কোনরকম আইনী সহায়তা না পাওয়ায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঝালকাঠিতে […]

barishal বাংলাদেশ বরিশাল

বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর : ১১শ’ আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস :  নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও লুটের অভিযোগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, সাবেক দুই সিটি মেয়র, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামধারী ৩৩৮১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরো ৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক […]

124108 3 সংবাদ এশিয়া

বাংলাদেশের জনগণ কী চায় তা দিল্লির বোঝা উচিত

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশের জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে এবং কোনো ব্যক্তি, দল বা নেতার ওপর ভিত্তি না করে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পুনরায় দৃঢ় করা। একথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ভারত সরকারের […]

Shaheb Bibi Golam মতামত

টেলিভিশনের তৈলসংস্কৃতি: সাহেব-বিবি-গোলাম বাক্স, অতঃপর বাতাবি লেবুর বাম্পার ফলন

ড. ইসলাম শফিক: ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বদলে যায় টেলিভিশনের সংবাদ, অনুষ্ঠান, ফিলার, টকশো, স্ক্রল নিউজ, ব্রেকিং নিউজ অর্থাৎ প্রচার কনটেন্টের তাবৎ চেহারা। গত এক সপ্তাহে বাংলাদেশের টিভিগুলোর পর্দায় চোখ রেখে এটার বাস্তবিক প্রমাণ পাওয়া যায়। স্তাবকতা, অতিমাত্রায় তৈল প্রদানের চিত্র দেখা যাচ্ছে টিভি স্ক্রিনে। খোলস বদলে আরেক নয়া খোলসে প্রবেশ করছে এরা। বাংলাদেশের ষাট […]