উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ঢাকা

উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন […]

বাংলাদেশ হাইকমিশন সংবাদ এশিয়া

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত: হাইকমিশন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক বিবৃতিতে হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক […]

শহীদ হাদির নামে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন বাংলাদেশ বরিশাল

শহীদ হাদির নামে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলার মনপুরায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দ্বীপবাসীদের জরুরি চিকিৎসার জন্য দেওয়া অ্যাম্বুলেন্সের নাম রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন নৌ ও পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, এই দ্বীপের মানুষরা দীর্ঘদিন অবহেলিত। এখানে গেল দেড় বছরে অল্প […]

হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ ইত্তেহাদ এক্সক্লুসিভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ,পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন টুর্ক।বিবৃতিতে টুর্ক […]

হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে:সারজিস আলম

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হাদির খুনিদের যতক্ষণ ফিরিয়ে না দেবে, ততক্ষণ ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি […]

image 250226 1766077179 রাজনীতি

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক শোক বিবৃতি প্রদান করেন তিনি।প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো […]

মৃত্যু বাংলাদেশ ঢাকা

হাদির মৃত্যু,শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. […]

এমদাদুল হক মিলন বাংলাদেশ খুলনা

খুলনার আড়ংঘাটায় সাংবাদিককে গুলি করে হত্যা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন খুলনা মহানগর পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপ-ক‌মিশনার মো. রো‌কোনুজ্জামান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় […]

জাতীয় ছাত্রশক্তি রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের হুঁশিয়ারি জাতীয় ছাত্রশক্তির

ইত্তেহাদ নিউজ,অনলাইন : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির […]

এনসিপি 1 রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের […]