1952180 বাংলাদেশ ঢাকা

অন্তবর্তী সরকার একশ দিন: ৮৬২৭৭ জনের কর্মসংস্থান

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তবর্তীকালীন সরকার। রবিবার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি-সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের […]

a8cd4700d51077304eb6cec5e3ecd2c3 6739ea15b6e8d বাংলাদেশ ঢাকা

গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় জড়িতদের বিচার হবে: ড. ইউনূস

ইত্তেহাদ নিউজ,ঢাকা : গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় জড়িতদের শুধু দেশীয় আদালতেই নয়, আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হুঁশিয়ার করেন, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির […]

136242 dr ইত্তেহাদ এক্সক্লুসিভ

জাতির উদ্দেশ্যে ভাষণে ড. ইউনূস : সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে নির্বাচনী রোডম্যাপও পেয়ে যাবেন

ইত্তেহাদ নিউজ,ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা চাইবো, আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগযুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে […]

Faridpur Bureau 17 11 Pic3 673a1b4a20759 বাংলাদেশ ঢাকা

ফরিদপুরে অবাঞ্ছিত আবু জাফর,বিএনএমে যোগ দিয়ে হারান সব কূল

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বিএনপি থেকে একবার, জাতীয় পার্টি থেকে একবার এবং আওয়ামী লীগ থেকে দুবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনে প্রভাবশালী নেতাদের অন্যতম ছিলেন তিনি। কিন্তু সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টোপ গিলে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন। ওই নির্বাচনে নতুন দল […]

Kurigram News Abdul Hakim Photo 17 673a21c796fd4 বাংলাদেশ রংপুর

কুড়িগ্রামে যোগদানপত্রে নাম বদল করে ২৭ বছর চাকরি, ন্যায়বিচার চান হাকিম

ইত্তেহাদ নিউজ, কুড়িগ্রাম :  কুড়িগ্রাম বনবিভাগে যোগদানপত্রে নাম পরিবর্তন করে রাজারহাটে মালী পদে ২৭ বছর চাকরি করেছেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। ২০১৪ সালে হাইকোর্ট থেকে চাকরি স্থায়ীকরণে আব্দুল হাকিমের নাম থাকলেও চাকরি ফিরে পাননি বলে অভিযোগ প্রকৃত আবেদনকারীর। চাকরি ফিরে পেতে গত ১০ বছর ধরে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করলেও কাজের কাজ হয়নি কিছুই আব্দুল […]

Untitled 1 673a23576bfe7 রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: মাসুদ সাঈদী

ইত্তেহাদ নিউজ,কুমিল্লা : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ দলকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতিও এদেশে নিষিদ্ধ করতে হবে যাতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ […]

dakati 2 2306152059 মতামত

বাসা-বাড়িতে ডাকাতি প্রতিরোধে করণীয়

কাউসার মো. সায়েম : মানুষের মৌলিক অধিকারের একটি হলো বাসস্থান। বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি। মূলত একটি বাড়ি কেবল একটি অবকাঠামোই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের নিরাপত্তা। তাই এই পরম আশ্রয় যখন হুমকির মুখে পড়ে, তখন তা জীবনের অস্তিত্বের জন্যই ক্ষতিকর। বিশেষ করে, ডাকাতির মতো অপরাধগুলোর ক্ষেত্রে সম্পদের ক্ষতি থেকে শুরু করে প্রাণনাশেরও […]

ezgif 1 62b351708a 6739aa81d01d7 সংবাদ মধ্যপ্রাচ্য

সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইরানের

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে, আরব অঞ্চলে ইসরাইলের অস্থিত্ব অবৈধ। অবিলম্বে ইসরাইলের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।সাম্প্রতিক সময়ে সিরিয়ার মাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। বিশেষ করে গত কয়েকদিন […]

7878 67399652979e9 রাজনীতি

মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম:তারেক রহমান

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী।রোববার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক […]

Untitled 1 67399f5976d1d ঢাকা বাংলাদেশ

পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এ কর্মসূচি পালন করছেন।রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছেন।এতে করে শত শত কর্মকর্তা-কর্মীরা পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন। রোববার বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা। […]