1733915686 সংবাদ আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক : যুক্তরাষ্ট্র

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ভারত ও বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা গিয়েছে সে বিষয়ে মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরেই তিনি একথা জানিয়েছেন। দুই দেশের মাঝে উত্তেজনার আবহে ভারত ও বাংলাদেশ দু’জনেই একে-অপরের বিরুদ্ধে একাধিক […]

1733841609 সংবাদ এশিয়া

ভারতে হিন্দু নির্যাতনের সাজানো সাক্ষাৎকার

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশ করতেই কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট। এরপর সেখানকার চ্যানেলের প্রতিবেদকের শিখিয়ে দেয়া কথামতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেয়া হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের নানা কল্পকাহিনি বানিয়ে তা ছড়িয়ে দেয়া হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের দুটি চ্যানেলে সবশেষ ছড়ানো প্রপাগান্ডার […]

Manik gonj 6759485a76c2b বাংলাদেশ ঢাকা

মানিকগঞ্জের দুই প্রকৌশলী শতকোটি টাকার মালিক

ইত্তেহাদ নিউজ,মানিকগঞ্জ : ঘুস-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে গেছেন মানিকগঞ্জ পৌরসভার দুজন নির্বাহী প্রকৌশলী। একজন সদ্য সাবেক বেল্লাল হোসেন এবং বর্তমান নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন। অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে এ দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে মামলা করা হয়েছে। অথচ ওই মামলার তেমন অগ্রগতি নেই। অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার সদ্য সাবেক […]

baufol news 1 বাংলাদেশ বরিশাল

পটুয়াখালীর বাউফলে রাতে রিকশা চালাতে বাধা

ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল পৌর শহরে রাত ১২টার পর রিকশা চালাতে নিষেধাজ্ঞা দিয়েছেন টহল পুলিশের এক এএসআই। তবে বাউফল থানার ওসির ভাষ্য, রাতে রিকশা বন্ধের কোনো নির্দেশ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে রিকশা চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চালকদের বসতে দেয়ায় পাহাদারকেও গালমন্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রিকশা চালকরা জানান, গত দুইদিন ধরে বাউফল […]

Masud Alam বাংলাদেশ ঢাকা

জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজনকে ৩০০ কোটি টাকার কাজ দিল অধিদপ্তর

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের প্রতিষ্ঠানকেই ৩০০ কোটি টাকার কাজ দিল যুব উন্নয়ন অধিদপ্তর। ২৮ হাজার ৮০০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে […]

1668663571 বাংলাদেশ ঢাকা

মওলানা ভাসানীর সাহসী ভূমিকা আমাদের প্রেরণা: তারেক রহমান

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]

july uprising martyr 675a0386b25bf বাংলাদেশ ময়মনসিংহ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাসেলের পরিবার পাচ্ছে জায়গাসহ ঘর

ইত্তেহাদ নিউজ,ময়মনসিংহ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাভার্ডভ্যানের সাহায্যকারী রাসেল মিয়ার (১৯) পরিবারকে জমিসহ ঘর করে দেওয়া হচ্ছে। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বারহাট্টার শাসনউড়া মৌজায় ১০ শতক সরকারি জমিতে একটি আধাপাকা ঘর করে দেওয়া হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে তার মা কুলসুমা আক্তারের হাতে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় ঘর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর […]

abdul motaleb 675a097b0f888 বাংলাদেশ চট্টগ্রাম

সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোতালেবসহ ২৪৮ জনের নামে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফারুকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের নূর হোসেন সিকদার পাড়ার বাসিন্দা আবুল হাশেমের পুত্র। মামলার অন্য আসামিরা […]

20 2 2412041642 ইত্তেহাদ এক্সক্লুসিভ

বিপজ্জনক অবস্থায় ভারতের অর্থনীতি-বিবিসি’র রিপোর্ট

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বিশ্বের দ্রুত বর্ধনশীল ভারতের অর্থনীতি ভয়াবহ অবস্থায় আছে। সর্বশেষ সেখানে যে জিডিপি’র তথ্য পাওয়া গেছে তাতে এমন চিত্রই ফুটে উঠেছে। ভারতীয় সাংবাদিক সৌতিক বিশ্বাস ‘ইন দ্য ফাস্টেস্ট-গ্রোয়িং বিগ ইকোনমি লুজিং স্টেম?’ শীর্ষক প্রতিবেদনে এ কথাই বলেছেন। তিনি লিখেছেন, সর্বশেষ জিডিপি’র যে সংখ্যা পাওয়া গেছে তাতে ভারতের এক ভয়াবহ চিত্র পাওয়া যায়। জুলাই […]

tarek khaleda zia news বাংলাদেশ ঢাকা

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল […]