ANUSUL copy 67c63989a42cd অনুসন্ধানী সংবাদ

সালমান আনিসুল শাহজাহান কারাগারে ‘জামাই আদরে’

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসাবে পরিচিত ভিআইপি বন্দিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দিদের আরাম-আয়েশে রাখার ব্যবস্থা করছেন। জেল কোড ভেঙে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল […]

Pakistan py 67c62375b8567 বিশেষ সংবাদ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  পুনরুজ্জীবিত হয়ে উঠছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শীতল থাকা সম্পর্ক। বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা, ভ্রমণ, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দুই দেশ দ্বিপাক্ষিক তৎপরতা বৃদ্ধিতে সচেষ্ট। বিগত সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারেই সাদামাটা পর্যায়ে থাকলেও বর্তমানে সেটিও বেশ জোরদার ও তৎপর। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তান সম্পর্কের উন্নয়নে ব্যস্ত। […]

Narayan 67c5dc2549c80 বিশেষ সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি করেন। এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে আরেকটি […]

স্টারলিংক মতামত

স্টারলিংক: বাংলাদেশে আগমন হতে পারে এক নতুন যুগের সম্ভাবনা

আবদুল্লাহ ফেরদৌস:বিশ্ব এখন এক অভূতপূর্ব প্রযুক্তিগত বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, যেখানে উচ্চগতির, স্থিতিশীল ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ শুধু একটি বিলাসিতা নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি নির্ভর এ যুগে, উন্নয়নশীল দেশগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে […]

khejur মতামত

খেজুর খাওয়ার অসাধারণ কিছু উপকারিতা

মেহেদী আল মাহমুদ: খেজুর একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল, যা খেজুর গাছ (Phoenix dactylifera) থেকে পাওয়া যায়। এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়। খেজুর মিষ্টি স্বাদের এবং উচ্চ শক্তিযুক্ত ফল হিসেবে পরিচিত। এটি প্রাকৃতিক চিনির উৎস এবং ফাইবার, ভিটামিন, মিনারেল (যেমন পটাসিয়াম, ম্যাগনেসিয়াম) সমৃদ্ধ। খেজুর শুকনো বা তাজা […]

লেখক মতামত

এক দিনে ৪ কোটি চারাগাছ রোপণের সহজ পদ্ধতি

জিয়াউর রহমান মুকুল: দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৬ হাজার এবং বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ কোটি ১০ লক্ষ জন। প্রতিজন শিক্ষার্থী বছরে কেবল ২ টি করে গাছ রোপন করলে রোপণ করা গাছের মোট সংখ্যা হবে ৪ কোটি ২০ লক্ষটি।নূতন বছরে বই বিতরণ কার্যক্রমের ন্যায় প্রতি বর্ষা মৌসুমের যেকোন একটা দিন হতে […]

1740928519865 picture 2025 03 02T211134 মতামত

তহবিল সংকটে ব্যহত হচ্ছে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা

ইত্তেহাদ নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বন্ধ রয়েছে ইউএসএআইডির তহবিল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা। তহবিল স্থগিত হওয়ার কারণে রোহিঙ্গা শিবিরের অনেক হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হয়ে গেছে। যার ফলে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শরণার্থী শিবিরে সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ […]

nagad logo ইত্তেহাদ এক্সক্লুসিভ

নগদের ভয়াবহ ডিজিটাল জালিয়াতি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ ভয়াবহ ডিজিটাল জালিয়াতি করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ই-মানি সৃষ্টির মাধ্যমে নগদ টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। এভাবে চক্রটি প্রায় ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করে। এছাড়া নানাভাবে লোপাট করেছে আরও ২ হাজার ৩৫৬ কোটি টাকা। এসব কারণে যে আর্থিক ঘাটতি হয়েছে, এর দায় চাপানো হয়েছে ডাক বিভাগের […]

kuet 1 67bf456b72e90 বাংলাদেশ খুলনা

পানি-ইন্টারনেট সেবা বিচ্ছিন্নের অভিযোগ, কুয়েটে হল ছাড়ল শিক্ষার্থীরা

  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 0 Comments

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর ধীরে ধীরে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তবে হল ত্যাগের সময়সীমা পার হওয়ার পরও ৭টি আবাসিক হলে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয়ের ড. এসএম রশিদ হলের […]

Younus py 67bf35aad7352 বাংলাদেশ ঢাকা

‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী

  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 0 Comments

ইত্তেহাদ নিউজ,ঢাকা : শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।’ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের […]